নিউইয়র্ক ১১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত ছাড়ার নির্দেশে পেছাতে পারে ইমরান খানের কামব্যাক সিনেমা

  • আপডেটের সময় : ০২:০৯:৫৯ অপরাহ্ণ, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

আসন্ন ২৮ অক্টোবরের মধ্যে ভারত ত্যাগের নির্দেশ পাওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানের বহু প্রতীক্ষিত কামব্যাক চলচ্চিত্র ‘অধুরে হম অধুরে তুম’-এর মুক্তি অনিশ্চয়তার মুখে পড়েছে এবং এর মুক্তি পিছিয়ে যেতে পারে। শনিবার (১৭ অক্টোবর) নিউজ এইটিন বাংলার বরাতে এই খবর জানিয়েছে টাইমস নাউ।

নেটফ্লিক্সের এই রোমান্টিক কমেডি সিনেমাটিতে ভূমি পেডনেকর ও গুরফতেহ পিরজাদা অভিনয় করেছেন এবং সিনেমাটির মুক্তির তারিখ আগামী ১৮ ডিসেম্বর নির্ধারিত ছিল। তবে অভিনেতার বর্তমান আইনি পরিস্থিতির কারণে দীপাবলির পর শুরু হওয়ার কথা থাকা প্রচারণামূলক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

মুম্বাই পুলিশ ও এফআরআরও-এর পক্ষ থেকে গত ১৫ অক্টোবর ইমরান খানকে এই নোটিশ দেওয়া হয়। মূলত গত ১০ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগস্ট ক্রান্তি ময়দানের বিক্ষোভে অংশ নেওয়ার কারণে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে তাকে এই নির্দেশ দেওয়া হয়।

মার্কিন নাগরিকত্ব এবং ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া কার্ডধারী অভিনেতা ইমরান খান এই আদেশের বিরুদ্ধে আদালতে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। এর আগে ২০১৫ সালের ‘কাট্টি বাট্টি’ ছবির পর দীর্ঘ প্রায় এক দশক বড় পর্দা থেকে দূরে ছিলেন এই অভিনেতা।

সূত্র: টাইমস নাউ

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মার্কিন অবরোধ সত্ত্বেও এলপিজি ও জেট ফুয়েল রপ্তানি করছে ইরান

মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া

১৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ভারত ছাড়ার নির্দেশে পেছাতে পারে ইমরান খানের কামব্যাক সিনেমা

আপডেটের সময় : ০২:০৯:৫৯ অপরাহ্ণ, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬