নিউইয়র্ক ১১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়েমেনে যাত্রীবাহী বিমানের কাছে পড়লো হুথিদের ক্ষেপণাস্ত্র

  • আপডেটের সময় : ০২:১০:৩২ অপরাহ্ণ, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কায়রোর উদ্দেশ্যে উড্ডয়নের জন্য প্রস্তুত থাকা একটি যাত্রীবাহী বিমানের কাছে হুথি মিলিশিয়াদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র এসে পড়েছে। শনিবার (১৭ অক্টোবর) ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-এরিয়ানির বরাতে এই খবর জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড

এক বিবৃতিতে তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-এরিয়ানি জানান, ৬১২ নম্বর ফ্লাইটটি উড্ডয়নের প্রস্তুতি নেওয়ার মুহূর্তে হুথি মিলিশিয়ারা বিমানবন্দর লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

ক্ষেপণাস্ত্র দুটি উড়োজাহাজটি থেকে প্রায় ৫০০ মিটার এবং রানওয়ের মধ্যাঞ্চল থেকে ১০০ মিটার দূরে এসে পড়ে। তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে তথ্যমন্ত্রী নিশ্চিত করেছেন।

এই আক্রমণকে কেবল একটি অসামরিক বিমানবন্দরে হামলা হিসেবে না দেখে বিমানযাত্রী ও ক্রু সদস্যদের জীবনের জন্য এক সরাসরি হুমকি এবং আকাশপথের নিরাপত্তা ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছেন মোয়াম্মার আল-এরিয়ানি।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মার্কিন অবরোধ সত্ত্বেও এলপিজি ও জেট ফুয়েল রপ্তানি করছে ইরান

মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া

১৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ইয়েমেনে যাত্রীবাহী বিমানের কাছে পড়লো হুথিদের ক্ষেপণাস্ত্র

আপডেটের সময় : ০২:১০:৩২ অপরাহ্ণ, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬