নিউইয়র্ক ১২:২৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

  • আপডেটের সময় : ০১:৩৯:২৬ অপরাহ্ণ, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর গুলশান-২ এলাকার একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ বলেছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দিলকুশা শাখার বিনিয়োগ গ্রাহক ছিলেন সাজ্জাতুজ জুম্মা। ঋণ খেলাপির অভিযোগে ২০১৪ সালের ২৭ এপ্রিল ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মামলা করে। ওই মামলায় আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও তিন কোটি টাকা জরিমানা করে।

পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৬ অগাস্ট গুলশান থানা পুলিশ তাকে এ মামলায় গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

সাজ্জাতুজ জুম্মা শাহজালাল ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। তবে খেলাপি ঋণের কারণে পরবর্তীতে তাকে ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে সরিয়ে দেওয়া হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মার্কিন অবরোধ সত্ত্বেও এলপিজি ও জেট ফুয়েল রপ্তানি করছে ইরান

মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া

১৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

আপডেটের সময় : ০১:৩৯:২৬ অপরাহ্ণ, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬