নিউইয়র্ক ০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘বার্সেলোনাকে দেখিয়ে দিলাম, আমরাই সেরা’

  • আপডেটের সময় : ০৩:১২:০৩ অপরাহ্ণ, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার সিটির পর এবার মৌসুমের শুরু থেকে অপরাজিত থাকা বার্সেলোনাকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়েছে পিএসজি। ইউরোপের সেরাদের লড়াইয়ে ব্যাক টু ব্যাক এমন বড় জয়ে দারুণ উচ্ছ্বসিত ফরাসি ক্লাবটির মরোক্কান ডিফেন্ডার আশরাফ হাকিমি। ম্যাচ শেষে আত্মবিশ্বাসী কণ্ঠে তিনি ঘোষণা দিয়েছেন, পিএসজিই এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা, এমনকি সেরা দল।

ম্যাচ শেষে সিবিএস স্পোর্টসকে হাকিমি বলেন, ‘এমন একটি দলের বিপক্ষে খেললে আপনি তাদের দেখিয়ে দিতে চাইবেন, আমরাই চ্যাম্পিয়ন। আমরা আরও জিততে চাই। আমরা দেখাতে চাই, আমরাও বিশ্বের অন্যতম সেরা দল, এমনকি এই মুহূর্তে হয়তো সেরা দল।’

ফরাসি সংবাদমাধ্যম ফুট মারকাতোকে হাকিমি বলেন, ‘আমরা জানতাম, ম্যাচটি খুব কঠিন হবে। আমরা বিশ্বের অন্যতম সেরা একটি দলের মুখোমুখি হয়েছিলাম, যারা এই মৌসুমে এখনো হারেনি। কিন্তু আমাদের দলটি অসাধারণ।’

ম্যাচটি পিএসজির জন্য মোটেও সহজ ছিল না উল্লেখ করে তিনি জানান, দুবার ঘুরে দাঁড়িয়ে বার্সেলোনা তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও লুইস এনরিকের দলের অসাধারণ মানসিকতা ও নৈপুণ্য শেষ পর্যন্ত জয় এনে দিয়েছে। এছাড়া কোচ লুইস এনরিক প্রতিদিন দলের খেলোয়াড়দের মধ্যে জয়ের ক্ষুধা ও সঠিক মানসিকতা ধরে রাখতে কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি।

চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়কেই নিজেদের মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করে হাকিমি শেষ পর্যন্ত এই জয়ের ধারাবাহিকতা ধরে রাখার আশাবাদ ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ভিসামুক্ত ভ্রমণের সুবিধা দিয়ে পর্যটক টানছে চীন

ওমরাহ যাত্রীদের জন্য নতুন ডিজিটাল সেবা চালু করল সৌদি আরব

২১ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

‘বার্সেলোনাকে দেখিয়ে দিলাম, আমরাই সেরা’

আপডেটের সময় : ০৩:১২:০৩ অপরাহ্ণ, বুধবার, ২১ অক্টোবর ২০২৬