নিউইয়র্ক ০১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চীনে কাঁঠাল রপ্তানি করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

  • আপডেটের সময় : ০৬:৪৬:৫৩ অপরাহ্ণ, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ২৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় ও পুষ্টিগুণসমৃদ্ধ ফল কাঁঠাল এবার বিশ্ববাজারে বিশেষ করে চীনে রপ্তানির উদ্যোগ নিয়েছে সরকার। সম্প্রতি চীন সফরকালে এ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে চীনের বিশাল বাজারে বাংলাদেশের কাঁঠাল রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহের ফুলবাড়ীয়া আসনের সংসদ সদস্যের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে তিনি তার সাম্প্রতিক বিদেশ সফরের অভিজ্ঞতা ও দেশের কৃষি পণ্য রপ্তানির বিভিন্ন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিদেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, কিছুদিন আগে চীন সফরে গিয়ে আমরা একটি চুক্তি স্বাক্ষর করেছি। আমাদের দেশের কাঁঠাল অত্যন্ত জনপ্রিয় এবং চীনের মানুষও এটি খুব পছন্দ করে। ইনশাআল্লাহ আমরা এই দেশ থেকে তাদের কাছে কাঁঠাল রপ্তানি করব।

সংসদে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার উদাহরণ টেনে বলেন, চীন সফরের আগে তিনি মালয়েশিয়া সফর করেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাকে জানিয়েছেন যে, মালয়েশিয়া প্রতি বছর কেবল চীনে প্রায় ১ বিলিয়ন ডলারের ‘দুরিয়ান’ রপ্তানি করে। দুরিয়ান দেখতে অনেকটা আমাদের কাঁঠালের মতোই। মালয়েশিয়া যদি দুরিয়ান রপ্তানি করে এই বিশাল অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে, তবে বাংলাদেশও কাঁঠাল রপ্তানির মাধ্যমে সফল হতে পারবে বলে প্রধানমন্ত্রী দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন।

সংসদ অধিবেশনে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য তার নির্বাচনী এলাকায় প্রচুর পরিমাণে লেবু, আনারস ও কাঁঠাল উৎপাদনের কথা উল্লেখ করে সেখানে একটি কৃষিভিত্তিক শিল্পাঞ্চল বা ইন্ডাস্ট্রিয়াল জোন গড়ে তোলার দাবি জানান।

জবাবে প্রধানমন্ত্রী জানান, অতীতে ওই এলাকায় আনারসের জন্য একটি ইন্ডাস্ট্রি করা হলেও পরবর্তীতে উপযুক্ত পৃষ্ঠপোষকতা ও সাপোর্টের অভাবে তা বন্ধ হয়ে যায়। বর্তমান সরকার দেশের বন্ধ থাকা সব মিল-কারখানা, বিশেষ করে কৃষি খাতের ফ্যাক্টরিগুলো পুনরায় চালু করার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। বর্তমানে ফুলবাড়ীয়া এলাকায় নতুন কোনো ইন্ডাস্ট্রিয়াল জোন করার পরিকল্পনা না থাকলেও, বন্ধ হয়ে যাওয়া কারখানাটি কীভাবে পুনরায় সচল করা যায়, সে বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

পরাশক্তিগুলো এখন নিজেদের সীমা বুঝতে শুরু করেছে: জাতিসংঘ মহাসচিব

ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তানের আমন্ত্রণ

২৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

চীনে কাঁঠাল রপ্তানি করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

আপডেটের সময় : ০৬:৪৬:৫৩ অপরাহ্ণ, বুধবার, ৮ জুলাই ২০২৬