নিউইয়র্ক ০৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২২তম ফিফটিতে লিটনের নতুন মাইলফলক, লিড বড় হচ্ছে বাংলাদেশের  

  • আপডেটের সময় : ১২:৪৬:২৩ অপরাহ্ণ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

প্রথম ইনিংসের পর আবুধাবি টেস্টের দ্বিতীয় ইনিংসেও ফিফটির দেখা পেয়েছেন লিটন দাস। সেইসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ৯ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। তার ব্যাটে ভর করে লিড বড় হচ্ছে বাংলাদেশের। 

সোমবার (১২ অক্টোবর) ৫ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেন লিটন। ১৩ রান যোগ করতেই ৯ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন তিনি। বাংলাদেশের পঞ্চম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। তার ওপরে আছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ।

মাঝে দুইবার জীবন পান লিটন। এরপর সাবলীলভাবে ব্যাটিং করতে থাকেন তিনি। ৭ চারের সাহায্যে ফিফটি তুলে নেন এই উইকেটরক্ষক ব্যাটার। এটি তার টেস্ট ক্যারিয়ারের ২২তম ফিফটি। 

লিটনকে ভালো সঙ্গ দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। তাদের ব্যাটে ভর করে বাংলাদেশের লিড চারশ ছাড়িয়ে গেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০০ রান সংগ্রহ করেছে টাইগাররা। ৪০৬ রানের লিড পেয়েছে বাংলাদেশ।   

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

রাহুল গান্ধীর পদযাত্রা ঘিরে দিল্লিতে মেট্রো স্টেশন বন্ধ, মোতায়েন হাজারো পুলিশ

সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধী দল, দিল্লিতে নিরাপত্তা জোরদার

১২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

২২তম ফিফটিতে লিটনের নতুন মাইলফলক, লিড বড় হচ্ছে বাংলাদেশের  

আপডেটের সময় : ১২:৪৬:২৩ অপরাহ্ণ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬