নিউইয়র্ক ০৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সূর্যকুমারকে টপকে অভিষেকের বিশ্ব রেকর্ড

  • আপডেটের সময় : ১২:৪৩:৩০ অপরাহ্ণ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ভারতের টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন এক মাইলফলক গড়লেন অভিষেক শর্মা। টি-টোয়েন্টিতে দ্রুততম ২ হাজার রানের ক্লাবে প্রবেশ করে পেছনে ফেলেছেন সতীর্থ সূর্যকুমার যাদবকে।

রোববার (১১ অক্টোবর)  ইন্দোরে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ৩০ বলে ৬৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন অভিষেক। এদিন তার ব্যাট থেকে এসেছে দ্রুতগতির এক ফিফটিও। মাত্র ১৮ বলে পঞ্চাশ ছোঁয়ার পথে এই সংস্করণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যৌথভাবে তৃতীয় দ্রুততম অর্ধশতকের কীর্তি গড়েছেন ভারতের এই ওপেনার।

২ হাজার টি-টোয়েন্টি রান পূর্ণ করতে ম্যাচটিতে অভিষেকের প্রয়োজন ছিল ৩৩ রান। সেই মাইলফলকে পৌঁছাতে তিনি খেলেছেন মাত্র ১ হাজার ২৪ বল। এর আগে দ্রুততম ২ হাজার টি-টোয়েন্টি রান করার রেকর্ডটি ছিল সূর্যকুমারের। ভারতীয় এই ব্যাটার ১ হাজার ১৬৪ বলে রানসংখ্যা ২ হাজারে নিয়ে গিয়েছিলেন।

অভিষেকের এই কীর্তি তাকে ভারতের হয়ে টি-টোয়েন্টিতে ২ হাজার রান করা ব্যাটারদের তালিকায়ও জায়গা করে দিয়েছে। এই তালিকায় আগে থেকেই আছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুল।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

রাহুল গান্ধীর পদযাত্রা ঘিরে দিল্লিতে মেট্রো স্টেশন বন্ধ, মোতায়েন হাজারো পুলিশ

সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধী দল, দিল্লিতে নিরাপত্তা জোরদার

১২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সূর্যকুমারকে টপকে অভিষেকের বিশ্ব রেকর্ড

আপডেটের সময় : ১২:৪৩:৩০ অপরাহ্ণ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬