নিউইয়র্ক ০৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড

  • আপডেটের সময় : ০১:১৬:৩৩ অপরাহ্ণ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ম্যাক্রোইকোনমিক স্থায়িত্বের মাইক্রোইকোনমিক ভিত্তি তৈরির গবেষণার জন্য ২০২৬ সালের অর্থনীতিতে মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার (স্ভেরিজেস রিকসব্যাংক প্রাইজ) পেয়েছেন যুক্তরাষ্ট্রের দুই অর্থনীতিবিদ রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড। হল ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এবং উডফোর্ড নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

সোমবার (১২ অক্টোবর) রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস ঘোষণা করেছে, এবারের বিজয়ীরা এমন নতুন সামষ্টিক অর্থনৈতিক মডেল তৈরি করেছেন, যা স্থিতিশীলতা নীতি বাস্তবায়নে বিশ্বব্যাপী সক্ষমতা বাড়িয়েছে। এই মডেলের ওপর ভিত্তি করে সময়মতো রাজকোষীয় ও মুদ্রানীতি নিলে অর্থনীতির উত্থান-পতন নিয়ন্ত্রণ করা সহজ হয়।

অর্থনীতি মন্দা ও প্রবৃদ্ধির চক্রে চলে। কেইনসীয় নীতির পর থেকে স্থিতিশীলতা নীতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে ১৯৭০-এর দশকের তেল সংকটের সময় পুরনো কেইনসীয় মডেলগুলো কাজ করেনি। বেকারত্ব কমেনি, উল্টো মূল্যস্ফীতি বেড়েছে। ফলে পশ্চিমা দেশগুলোতে একসঙ্গে নিম্ন প্রবৃদ্ধি, উচ্চ বেকারত্ব ও উচ্চ মূল্যস্ফীতি দেখা দিয়েছিল।

হল ও উডফোর্ড দেখিয়েছেন, অর্থনৈতিক মডেল নতুন করে সাজালে স্থিতিশীলতা নীতিকে আবার কার্যকর করা যায়। তারা শুধু মূল্যস্ফীতি, উৎপাদন বা ভোগের পরিসংখ্যানের ওপর নির্ভর করেননি। পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানের সূক্ষ্ম সিদ্ধান্তকেও মডেলে জায়গা দিয়েছেন। মানুষ ও প্রতিষ্ঠান ভবিষ্যতের কথা ভেবে সঞ্চয় করে বা দাম নির্ধারণ করে এই বাস্তবতাকেই তারা গুরুত্ব দিয়েছেন।

পুরস্কার কমিটির চেয়ারম্যান জন হাসলার বলেছেন, বিজয়ীদের কাজ আমাদের একটা মজবুত তাত্ত্বিক ভিত্তি দিয়েছে। এখন বিশ্বের অনেক কেন্দ্রীয় ব্যাংক ও সরকার এটা ব্যবহার করছে। জ্বালানি সংকট বা হঠাৎ ভোগ কমে যাওয়ার মতো ধাক্কা সামলাতে আমরা আগের চেয়ে ভালো প্রস্তুত।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

রাহুল গান্ধীর পদযাত্রা ঘিরে দিল্লিতে মেট্রো স্টেশন বন্ধ, মোতায়েন হাজারো পুলিশ

সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধী দল, দিল্লিতে নিরাপত্তা জোরদার

১২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড

আপডেটের সময় : ০১:১৬:৩৩ অপরাহ্ণ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬