নিউইয়র্ক ১০:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আয়ারল্যান্ডে ৪৪০ একর জমিসহ প্রাসাদ কিনলেন জাকারবার্গ

  • আপডেটের সময় : ০৭:৪০:৪৪ অপরাহ্ণ, রবিবার, ২৩ আগস্ট ২০২৬
  • ১৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডে ৪৪০ একর আয়তনের ঐতিহাসিক স্ট্রানক্যালি প্রাসাদ কিনেছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যান। কাউন্টি ওয়াটারফোর্ডে অবস্থিত গথিক ধাঁচের এই প্রাসাদ ও এর আশপাশের ১৭৮ হেক্টর জমি আয়ারল্যান্ড সফরের সময় পারিবারিক আবাস হিসেবে ব্যবহার করবেন তারা। দেশটিতে মেটার আন্তর্জাতিক সদর দপ্তর রয়েছে।

এই সম্পত্তির প্রকৃত মূল্য প্রকাশ করা হয়নি। তবে আইরিশ টাইমসের হিসাবে, এর মূল্য ২ কোটি থেকে ৩ কোটি ইউরোর মধ্যে হতে পারে। জাকারবার্গের ৩৮৭ ফুট দীর্ঘ সুপারইয়টের আনুমানিক মূল্যের প্রায় ১০ শতাংশ এটি।

১৮৩০ সালে সাবেক কনজারভেটিভ এমপি জন কেইলির জন্য নির্মিত হয় স্ট্রানক্যালি ক্যাসেল। স্থপতি জেমস ও জর্জ রিচার্ড পেইনের নকশায় নির্মিত বিশাল এই প্রাসাদের পরিধি এতটাই বড় যে ডাইনিং রুম থেকে রান্নাঘরে যেতে দ্রুত হাঁটলেও প্রায় সাড়ে চার মিনিট সময় লাগে। দ্য হাউসেস অব আয়ারল্যান্ড বইয়ে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

জাকারবার্গের এক মুখপাত্র বৃহস্পতিবার বলেন, ঐতিহাসিক এই বাড়ির যত্ন নেওয়া অব্যাহত রাখতে পেরে মার্ক ও তার পরিবার আনন্দিত। তারা আয়ারল্যান্ডে সময় কাটানোর অপেক্ষায় রয়েছেন।

লন্ডনভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান আরএবি ক্যাপিটালের সহপ্রতিষ্ঠাতা মাইকেল অ্যালেন-বাকলি ও তার স্ত্রী জিয়ানকার্লা ২০০০ সালের শুরুর দিকে এস্টেটটি কিনে সংস্কার করেন। ২৫ বছর এই বাড়িতে থাকার পর তারা সম্পত্তিটি জাকারবার্গ পরিবারের কাছে বিক্রি করেন। সাবেক মালিকরা এক বিবৃতিতে বলেন, তারা স্ট্রানক্যালি ক্যাসেল রক্ষা ও পুনরুদ্ধারের সুযোগ পেয়ে কৃতজ্ঞ। জাকারবার্গ ও তার পরিবার টেকসই উপায়ে সম্পত্তি ও এর আশপাশের রক্ষণাবেক্ষণ এবং উন্নয়নে বিনিয়োগ অব্যাহত রাখবেন বলে তারা আশা প্রকাশ করেন।

আয়ারল্যান্ডের ন্যাশনাল বিল্ট হেরিটেজ সার্ভিসের ওয়েবসাইটে এই ক্যাসেলের স্থাপত্য ও পাথরের কারুকাজের উচ্চমানের প্রশংসা করা হয়েছে। ঐতিহাসিক ব্ল্যাকওয়াটার উপত্যকায় আরও কয়েকটি বড় এস্টেট রয়েছে। এর মধ্যে উদ্যোক্তা জেমস ডাইসন ২০২৪ সালে ব্যালিনাট্রে হাউজ কিনেছেন। এছাড়া প্রযুক্তি প্রতিষ্ঠান স্ট্রাইপের সহপ্রতিষ্ঠাতা জন কলিসন ২০২১ সালে কাউন্টি লাওসের অ্যাবে লেইক্স এস্টেট কেনেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

টাকার বিনিময়ে টাইফুনের অভিজ্ঞতা নিতে ভিড় করছেন চীনের পর্যটকেরা

স্ত্রী ও নিজেকে শেষ করার আগে বাবা ও বাড়িওয়ালার নাম্বার অফিসে মেইল করেন আসলাম

১৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

আয়ারল্যান্ডে ৪৪০ একর জমিসহ প্রাসাদ কিনলেন জাকারবার্গ

আপডেটের সময় : ০৭:৪০:৪৪ অপরাহ্ণ, রবিবার, ২৩ আগস্ট ২০২৬