নিউইয়র্ক ০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়া সিরিজের আগে তাসকিনের বার্তা, নাহিদকে নিয়ে দিলেন সুখবর

  • আপডেটের সময় : ০৮:০২:৪১ অপরাহ্ণ, শনিবার, ১ আগস্ট ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ইনজুরির কারণে অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেছেন নাহিদ রানা। তবে ডাক্তার দেখাতে অস্ট্রেলিয়ায় গেছেন এই টাইগার পেসার। তার সঙ্গে আছেন আরেক পেসার তাসকিন আহমেদ। নাহিদ না থাকলেও অস্ট্রেলিয়া সিরিজে আছেন তিনি।  

ডাক্তার দেখানোর পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তাসকিন জানিয়েছেন, শারীরিক অবস্থার আরও উন্নতি হবে বলে আশা করছেন। একই সঙ্গে খুব শিগগিরই জাতীয় দলের আরেক পেসার নাহিদ রানার সঙ্গে মাঠে নামার প্রত্যাশাও ব্যক্ত করেছেন।

তাসকিন লিখেছেন, ‘আশা করি আমাদের শারীরিক অবস্থার আরও উন্নতি হবে এবং ইনশাআল্লাহ খুব শিগগিরই আমার ভাই নাহিদ রানার সঙ্গে আবার একসঙ্গে খেলতে পারবো।’

এ সময় চিকিৎসাসেবার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন চিকিৎসক ড্রর মাওরকে। পাশাপাশি বাংলাদেশি সহযোগী বাবু ভাইয়ের অবদানের কথাও উল্লেখ করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই ডানহাতি পেসার।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

কঙ্গোতে ইবোলা আক্রান্ত সাড়ে ৩ হাজার ছাড়াল, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাদুর্ভাব

দায়িত্ব ছাড়লেন ট্রাম্পের ভেনেজুয়েলা বিষয়ক উপদেষ্টা ক্লেভার-ক্যারন

০২ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

অস্ট্রেলিয়া সিরিজের আগে তাসকিনের বার্তা, নাহিদকে নিয়ে দিলেন সুখবর

আপডেটের সময় : ০৮:০২:৪১ অপরাহ্ণ, শনিবার, ১ আগস্ট ২০২৬