নিউইয়র্ক ১১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবশ্যই বন্ধ করতে হবে: জাতিসংঘ মহাসচিব

  • আপডেটের সময় : ০৮:১১:২৪ অপরাহ্ণ, শনিবার, ১ আগস্ট ২০২৬
  • ৩৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের সংঘাত দ্রুত বিশ্বব্যাপী অস্থিতিশীলতার প্রধান চালকে পরিণত হওয়ায় সেখানকার সবকটি ফ্রন্টে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। শনিবার (১ আগস্ট) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এই খবর জানিয়েছে মিডল ইস্ট এই।

জাতিসংঘ প্রধান জানান যে চলমান লড়াইয়ের কারণে হরমুজ প্রণালি দিয়ে সমুদ্র বাণিজ্য স্থবির হয়ে পড়েছে, বিশ্ব জ্বালানি বাজার বিশৃঙ্খল হয়ে উঠেছে, খাদ্য ও অতি প্রয়োজনীয় সারের মূল্য আকাশচুম্বী হয়েছে এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। 

বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে জানিয়েছে যে এই পরিস্থিতির ফলে প্রায় ৪ কোটি ৫০ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখে পড়তে পারে, পাশাপাশি মূলবৃদ্ধি ও অর্থনৈতিক মন্দা আরও লাখ লাখ মানুষকে পুনরায় দারিদ্র্যের দিকে ঠেলে দেওয়ার ঝুঁকি তৈরি করছে।

হামাসের অস্ত্র ত্যাগ করা এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষিত চুক্তিকে একটি ‘ভালো খবর’ হিসেবে বর্ণনা করেছেন মহাসচিব।

আন্তোনিও গুতেরেস বলেন, ‘এই লক্ষ্যগুলো অর্জনে একটি রূপরেখা ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। কোনো প্রশ্ন, সংশয় বা এটি পণ্ড করার চেষ্টা ছাড়াই সেই রূপরেখা মেনে চলা আবশ্যক। এখন উভয় পক্ষের জন্যই সম্মত শর্তাবলী বাস্তবায়নের সঠিক সময়।’

সূত্র: মিডল ইস্ট আই

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবশ্যই বন্ধ করতে হবে: জাতিসংঘ মহাসচিব

আপডেটের সময় : ০৮:১১:২৪ অপরাহ্ণ, শনিবার, ১ আগস্ট ২০২৬