নিউইয়র্ক ১০:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক

  • আপডেটের সময় : ০১:৩২:০৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন। বৈঠকটি ‘খুব ভালো’ হয়েছে বলে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে দ্য হিন্দু ও গ্রাউন্ড নিউজ।

তিন দিনের পরামর্শ বৈঠকে অংশ নিতে ত্রিবেদী নয়াদিল্লি যাওয়ার পর বুধবার (০৭ অক্টোবর) মোদির সঙ্গে বৈঠক করেন। তবে বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে নতুন করে আলোচনা শুরুর মধ্যেই এই বৈঠক হলো। শেখ হাসিনার ৫ আগস্ট ভারতে প্রকাশ্যে উপস্থিত হওয়ার পর তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা ব্যাহত হয়েছিল।

চলতি সপ্তাহের শুরুতে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছিলেন, ভারতে শেখ হাসিনার অবস্থান এবং আওয়ামী লীগের কার্যক্রমই তারেক রহমানের ভারত সফর আয়োজনের ক্ষেত্রে ‘প্রধান চ্যালেঞ্জ’।

এর জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ‘ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী’ সম্পর্ক বজায় রাখতে নয়াদিল্লি প্রতিশ্রুতিবদ্ধ।

ভারত আরও জানিয়েছে, বিদ্যমান কাঠামোবদ্ধ ব্যবস্থার মাধ্যমে দ্বিপক্ষীয় বিষয়গুলো নিয়ে আলোচনায় তারা প্রস্তুত। পাশাপাশি দুই দেশের মধ্যে বাস্তবভিত্তিক সহযোগিতা ও অভিন্ন অর্থনৈতিক অগ্রগতির ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে নয়াদিল্লি।

২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দেশের সম্পর্কে দীর্ঘ সময় ধরে টানাপোড়েন চলার মধ্যে সাম্প্রতিক সময়ে তা কমিয়ে আনার উদ্যোগ দেখা যাচ্ছে। এরই অংশ হিসেবে সম্ভাব্য তারেক-মোদি বৈঠকের প্রস্তুতি নিয়েও দুই দেশের কর্মকর্তারা ইতিবাচক সংকেত দিয়েছেন।

গত মাসে দীনেশ ত্রিবেদী বলেছিলেন, তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে তাড়াহুড়োর প্রয়োজন নেই। বাণিজ্য, ব্যবসা ও পানি বণ্টনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসতে পারে বলে সফরের আগে যথাযথ প্রস্তুতি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমান মালয়েশিয়া ও চীন সফর করেছেন এবং নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়েছেন। চলতি মাসের শেষ দিকে তার জাপান সফরের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের কূটনৈতিক সূত্র।

তবে এরই মধ্যে ভারত তার সফরসূচিতে যুক্ত হয়নি। এর আগে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে অংশ নিতে নরেন্দ্র মোদির আমন্ত্রণও পেয়েছিলেন তারেক রহমান।

সাম্প্রতিক মোদি-ত্রিবেদী বৈঠকের বিষয়ে ভারতের হাইকমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা মোদির কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক

আপডেটের সময় : ০১:৩২:০৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬