নিউইয়র্ক ০৬:১৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আপনার দলের লোকেরাই আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় না: কর্নেল অলি

  • আপডেটের সময় : ০৭:৫৯:১৬ অপরাহ্ণ, বুধবার, ৫ আগস্ট ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সতর্ক করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, তার নিজ দলের নেতারাই তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান না। দলের ভেতরে থাকা ‘দালালরাই’ তার জন্য সবচেয়ে বড় বিপদের কারণ হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে আয়োজিত এক গণসমাবেশে এলডিপি সভাপতি এসব কথা বলেন। ‘জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী’ উপলক্ষে ১১ দলীয় ঐক্য এই সমাবেশের আয়োজন করে।

সমাবেশে অলি আহমদ বলেন, বিভেদ সৃষ্টি করে এমন কোনো পরিস্থিতি তৈরি না করতে তিনি গত কয়েক মাস ধরেই প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়ে আসছেন, যাতে করে তাদের পতন ত্বরান্বিত না হয়। মঙ্গলবার দেশের তিনটি স্থানে ঘটা হামলার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এসব ঘটনাই প্রমাণ করে দলের ভেতরের একটি অংশ তারেক রহমানের পতন চায়। ষড়যন্ত্রকারীরা চারপাশেই অবস্থান করছে জানিয়ে তিনি নিজ দলের ভেতরের দালালদের দ্রুত চিহ্নিত করার আহ্বান জানান। এলডিপির দিক থেকে সরকারের কোনো বিপদের শঙ্কা নেই বলেও আশ্বস্ত করেন তিনি।

রাজনৈতিক জোট ও অতীত প্রেক্ষাপট টেনে বিএনপির উদ্দেশে বেশ কিছু প্রশ্ন রাখেন এলডিপি চেয়ারম্যান। তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৯১ সালে জামায়াতে ইসলামীর সমর্থনে বিএনপি সরকার গঠন করেছিল। এছাড়া ২০০১ সালের মন্ত্রিসভায়ও জামায়াতের নেতারা অন্তর্ভুক্ত ছিলেন, যদিও তিনি নিজে সেই মন্ত্রিসভায় ছিলেন না। সে সময়কার মন্ত্রিসভাকে বা বিএনপিকে ‘রাজাকার’ বলা হবে কি না, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। পাশাপাশি ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ ও জামায়াতের যুগপৎ আন্দোলনের কথাও উল্লেখ করেন তিনি। নিজে জামায়াতে যোগ দেননি স্পষ্ট করে অলি আহমদ জানান, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, বিদেশি প্রভাবমুক্ত রাষ্ট্র গঠন এবং ইসলামি মূল্যবোধে বিশ্বাসীরাই কেবল এখন ঐক্যবদ্ধ হয়েছেন।

জুলাই গণ-অভ্যুত্থান প্রসঙ্গে প্রবীণ এই রাজনীতিক বলেন, ওই সময় পুরো জাতি ঐক্যবদ্ধ হলেও পরবর্তীতে বিএনপি এই আন্দোলনের সঙ্গে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে। তবে জুলাইয়ের চেতনা ধারণ করে গোটা জাতির ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন বলে তিনি মনে করেন। বিভাজনের রাজনীতির বিরোধিতা করে তিনি সুশাসন, ন্যায়বিচার ও মানবিক বাংলাদেশ গড়ার ওপর জোর দেন। সমতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনায় বর্তমান সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি জনগণের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন।

দেশের বর্তমান আর্থসামাজিক পরিস্থিতি ও প্রশাসনিক দুর্বলতারও কড়া সমালোচনা করেন অলি আহমদ। গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটের পাশাপাশি রাজধানীর সড়কগুলো হকারদের দখলে চলে যাওয়ার বিষয়টি তিনি তুলে ধরেন। সরকার যদি নিজ দলের হকারদেরই নিয়ন্ত্রণ করতে না পারে, তবে দেশের ১৮ কোটি মানুষকে কীভাবে সামলাবে তা নিয়ে প্রশ্ন রাখেন তিনি। জনগণের আস্থা অর্জনে সবার আগে ঢাকা শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করার আহ্বান জানান এলডিপি চেয়ারম্যান।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

জাপানকে কড়া হুঁশিয়ারি কিমের বোনের, নতুন সামরিক পদক্ষেপের ইঙ্গিত

লোহিত সাগরে ক্ষেপণাস্ত্রের আঘাতে ডুবল ভারতীয় জাহাজ

০৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

আপনার দলের লোকেরাই আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় না: কর্নেল অলি

আপডেটের সময় : ০৭:৫৯:১৬ অপরাহ্ণ, বুধবার, ৫ আগস্ট ২০২৬