নিউইয়র্ক ০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদ বাস্তবায়নের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না: রেজাউল করীম

  • আপডেটের সময় : ০৮:০১:০৭ অপরাহ্ণ, বুধবার, ৫ আগস্ট ২০২৬
  • ০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়নের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এবং যে লক্ষ্য সামনে রেখে মানুষ জীবন ও রক্ত দিয়েছে দিয়েছে তা আজ উপেক্ষিত হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

বুধবার (৫ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে রাজধানীর পল্টন মোড়ে দলটির আয়োজিত গণমিছিল-পূর্ব এক বিশাল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে বক্তব্য প্রদানকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের আশ্বাস ও প্রতিশ্রুতি দিলেও বর্তমানে তা বাস্তবায়নে কার্যকর কোনো উদ্যোগ বা লক্ষণ দৃশ্যমান হচ্ছে না। 

এ সময় দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জুলাই গণ-অভ্যুত্থান কেবল সরকার বা ক্ষমতার পরিবর্তনের জন্য ঘটেনি বরং বৈষম্য ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যাশা ছিল মানুষের। কিন্তু সেই পরিবর্তন না এসে অতীতের ফ্যাসিবাদী শাসনের ধারাবাহিকতা চলছে বলেও অভিযোগ করেন তিনি। পরিস্থিতির পরিবর্তন না হলে নতুন আন্দোলনের হুঁশিয়ারি দেন দলটির নেতারা। সমাবেশ শেষে গণমিছিল বের করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

জাপানকে কড়া হুঁশিয়ারি কিমের বোনের, নতুন সামরিক পদক্ষেপের ইঙ্গিত

লোহিত সাগরে ক্ষেপণাস্ত্রের আঘাতে ডুবল ভারতীয় জাহাজ

০৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

জুলাই সনদ বাস্তবায়নের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না: রেজাউল করীম

আপডেটের সময় : ০৮:০১:০৭ অপরাহ্ণ, বুধবার, ৫ আগস্ট ২০২৬