নিউইয়র্ক ০২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় যুবদল নেতার বাড়িতে গুলি

  • আপডেটের সময় : ০৪:৫৩:২৭ পূর্বাহ্ণ, শনিবার, ৮ আগস্ট ২০২৬
  • ৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

খুলনায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বাহাদুর মুন্সিবটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্য সচিব। শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার তেতুলতলা গ্রামে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের ছোড়া গুলির একটি ঘরের জানালায় ও অপরটি দরজায় লাগে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, তিনটি মোটরসাইকেলে করে ছয়জন দুর্বৃত্ত বাহাদুর মুন্সির বাড়ির সামনে আসে। তাদের মধ্যে তিনজন বাড়ির ভেতরে প্রবেশ করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। এ সময় একটি গুলি ঘরের জানালায় এবং অপরটি দরজায় আঘাত করে।

গুলির শব্দে বাহাদুর মুন্সির মা ও পাশের ঘরে থাকা তার ছোট ভাইয়ের স্ত্রী ‘কারা কারা’ বলে ডাক দিলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরিবারের সদস্যদের দাবি, তারা গ্রামের নিচপাড়া দিয়ে পালিয়ে যায়।

বটিয়াঘাটা থানার ওসি মো. মারুফ হোসেন বলেন, আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা কোন উদ্দেশে যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে- তা খতিয়ে দেখা হচ্ছে। তবে শনিবার বিকাল ৪টা পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি বলে তিনি জানান।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইতালির বিমানবন্দরে দীর্ঘ ২৮ ঘন্টা আটকা ফ্লাইট, ওষুধ লাগেজে থাকায় অসুস্থ অনেক যাত্রী

ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

০৮ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

খুলনায় যুবদল নেতার বাড়িতে গুলি

আপডেটের সময় : ০৪:৫৩:২৭ পূর্বাহ্ণ, শনিবার, ৮ আগস্ট ২০২৬