নিউইয়র্ক ০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চেক ডিজঅনারের অভিযোগে সম্পাদক এরতেজা হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আপডেটের সময় : ০৪:৫৫:০৫ পূর্বাহ্ণ, শনিবার, ৮ আগস্ট ২০২৬
  • ৩১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

পাঁচ কোটি টাকার চেক ডিজঅনারের অভিযোগে করা মামলায় দৈনিক ভোরের পাতা পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী এরতেজা হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

শনিবার (৮ আগস্ট) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার নথি ও বাদীপক্ষের সূত্রে জানা গেছে, আর্থিক লেনদেন কেন্দ্র করে কাজী এরতেজা হাসানের বিরুদ্ধে ৫ কোটি টাকার একটি চেক ডিজঅনারের অভিযোগে মামলা করা হয়। বাদীপক্ষের দাবি, সংশ্লিষ্ট চেকটি ব্যাংকে জমা দেওয়ার পর পর্যাপ্ত অর্থ না থাকায় তা পরিশোধ হয়নি।

চেকটি প্রত্যাখ্যাত হওয়ার পর আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে আদালতে মামলা করা হয়। মামলার শুনানি শেষে আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

কাজী এরতেজা হাসান দীর্ঘদিন ধরে গণমাধ্যম ও আওয়ামী লীগপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

চেক ডিজঅনারের অভিযোগে সম্পাদক এরতেজা হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেটের সময় : ০৪:৫৫:০৫ পূর্বাহ্ণ, শনিবার, ৮ আগস্ট ২০২৬