নিউইয়র্ক ০৬:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চীনে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন ‘নৌল’

  • আপডেটের সময় : ০৭:১২:৪৫ অপরাহ্ণ, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশে শক্তিশালী টাইফুন ‘নৌল’ আঘাত হেনেছে। এর প্রভাবে প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। নিরাপত্তার জন্য সাত লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

রোববার (২৬ জুলাই) স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটে গুয়াংডং প্রদেশের হুইঝৌ শহরের হুইদংয়ের উপকূলে টাইফুনটি আঘাত হানে বলে জানিয়েছে চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, চলতি বছরে চীনে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন এটি।

হংকং অবজারভেটরির তথ্যমতে, টাইফুনটির কেন্দ্রে ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল। স্থলভাগে প্রবেশের পর এটি ধীরে ধীরে দুর্বল হলেও দক্ষিণ গুয়াংডংয়ের বিভিন্ন এলাকায় প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম চায়না ন্যাশনাল রেডিও জানিয়েছে, রোববার ভোর পর্যন্ত গুয়াংডং প্রদেশে নিরাপত্তার জন্য ৭ লাখ ১৫ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগের দিন প্রায় ৩ লাখ ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছিল কর্তৃপক্ষ।

জাতীয় আবহাওয়া কেন্দ্র সতর্ক করেছে, সপ্তাহান্তজুড়ে দক্ষিণ গুয়াংডং ও দক্ষিণ-পূর্ব ফুজিয়ান প্রদেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি ও দমকা হাওয়া অব্যাহত থাকতে পারে।

রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানায়, গুয়াংডং উপকূলের হুইলাই কাউন্টিতে বহু গাছ উপড়ে পড়েছে।

এদিকে, হংকং আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, টাইফুনের কারণে রোববার প্রায় ৩৫০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া হংকংজুড়ে অন্তত ৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

বিশ্বের বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে ভারত: মোদি

অস্ত্র কেড়ে নিয়ে দুই ইসরায়েলি সেনাকে হত্যা করলো এক ফিলিস্তিনি

২৬ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

চীনে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন ‘নৌল’

আপডেটের সময় : ০৭:১২:৪৫ অপরাহ্ণ, রবিবার, ২৬ জুলাই ২০২৬