নিউইয়র্ক ০১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জিম্বাবুয়েকে ধসিয়ে নাহিদ রানার নতুন রেকর্ড

  • আপডেটের সময় : ০৮:৩১:০১ অপরাহ্ণ, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ৬২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে দুর্দান্ত বোলিং নৈপুণ্য প্রদর্শন করেছেন নাহিদ রানা। জিম্বাবুইয়ান ব্যাটারদের ওপর তাণ্ডব চালিয়ে তিনি তুলে নিয়েছেন ৬ উইকেট। এই অবিশ্বাস্য পারফরম্যান্সের মাধ্যমে তিনি গড়েছেন বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সেরা বোলিং ফিগারের নতুন রেকর্ড।

সোমবার হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ২১ রানে ৬ উইকেট শিকার করেছেন এই তরুণ পেসার। এর আগে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সেরা বোলিং ফিগারের রেকর্ডটি যৌথভাবে ছিল মাশরাফী বিন মোর্ত্তজা ও রুবেল হোসেনের দখলে। তারা দুজনেই ২৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন। নাহিদ রানা সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক স্পর্শ করলেন।

নাহিদ রানার তোপের মুখে পড়ে জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে ১৪১ রানে অলআউট হয়েছে। যদিও শুরুতে একশর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল স্বাগতিকরা, তবে শেষদিকে নিউম্যান নিয়ামহুরি এবং রিচার্ড এনগারাভার প্রতিরোধে তারা কিছু রান যোগ করতে সক্ষম হয়। জিম্বাবুয়ের পক্ষে নিয়ামহুরি ৩৩, এনগারাভা ২৭ ও ইনোসেন কাইয়া ২৬ রান করেন।

ম্যাচের শুরুতে বাংলাদেশ প্রথম উইকেটটি পায় রানআউটের কল্যাণে। তাসকিন আহমেদের নো বলের পর রান নিতে গিয়ে দ্বিধায় পড়ে মেহেদী হাসান মিরাজের সরাসরি থ্রোয়ে আউট হন বেন কুরান। এরপর তাসকিন আহমেদ দারুণ বোলিংয়ে দুই ওপেনারসহ ক্রেগ এরভিনকে ফিরিয়ে জিম্বাবুয়েকে চাপে ফেলেন।

এরপরই শুরু হয় নাহিদ রানার বিধ্বংসী বোলিং। তিনি একে একে শিকারে পরিণত করেন সিকান্দার রাজা, ওয়েসলে মেধেভেরে, ক্লাইভ মাদানদে, ইনোসেন কাইয়া এবং ব্রাড ইভান্সকে। মূলত তার আগুনে বোলিংয়ের সামনেই জিম্বাবুইয়ান ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। শেষদিকে এনগারাভাকে ফিরিয়ে নাহিদ পূর্ণ করেন তার ষষ্ঠ উইকেট।

নাহিদ রানার এই ঐতিহাসিক অর্জনে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মাঝে আনন্দের জোয়ার বইছে। হারারেতে বাংলাদেশের এই জয়যাত্রা কতটা কার্যকর হয়, সেটাই এখন দেখার বিষয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব

মির্জা গালিব স্ট্রিটের ১৩ হোটেল-রেস্তোরাঁকে শোকজ

২১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

জিম্বাবুয়েকে ধসিয়ে নাহিদ রানার নতুন রেকর্ড

আপডেটের সময় : ০৮:৩১:০১ অপরাহ্ণ, সোমবার, ৬ জুলাই ২০২৬