নিউইয়র্ক ০৬:১৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হারমানপ্রিত নেতৃত্ব ছাড়ার দিনেই ভারতের নতুন অধিনায়ক স্মৃতি মান্ধানা

  • আপডেটের সময় : ০২:৫৫:১২ অপরাহ্ণ, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ভারতের নারী ক্রিকেট দলের নেতৃত্বে নতুন অধ্যায় শুরু হলো। হারমানপ্রিত কৌর অধিনায়কত্ব ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই স্মৃতি মান্ধানাকে সব সংস্করণে নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে প্রায় এক দশকের নেতৃত্বের ইতি টানার সিদ্ধান্ত জানান ৩৭ বছর বয়সী হারমানপ্রিত। একই দিন রাতে ৩০ বছর বয়সী মান্ধানার হাতে দলের নেতৃত্ব তুলে দেয়ার ঘোষণা আসে।

হারমানপ্রিতের অধিনায়কত্বের বড় একটা অংশে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করেছেন মান্ধানা। ভারপ্রাপ্ত দায়িত্বে নানা সময়ে ১৮ টি-টোয়েন্টি ও চারটি ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও আছে স্টাইলিশ এই ব্যাটারের।

গত কয়েক মাসে নেতৃত্বের প্রশ্নে তিনি বারবারই বলেছেন, নিজেকে প্রস্তুত মনে করছেন এই দায়িত্বের জন্য। উইমেন’স প্রিমিয়ার লিগে (নারী আইপিএল) তার নেতৃত্বে টানা দুবার শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

মান্ধানাকে এই সময়ে বিশ্বের সেরা ব্যাটার মনে করা হয়। গত সেপ্টেম্বরে মিতালি রাজকে ছাড়িয়ে নারী আন্তর্জাতিক ক্রিকেটে সব সংস্করণ মিলিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি। নারী ক্রিকেটে তার ১৮টি আন্তর্জাতিক সেঞ্চুরিও সর্বোচ্চ। এছাড়া তিনিই প্রথম ভারতীয় নারী, যিনি সব সংস্করণেই সেঞ্চুরি করেছেন।

ব্যাট হাতেও বর্তমানে বিশ্বের অন্যতম সেরা হিসেবে বিবেচিত মান্ধানা। গত সেপ্টেম্বরে মিতালি রাজকে পেছনে ফেলে নারী আন্তর্জাতিক ক্রিকেটে সব সংস্করণ মিলিয়ে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি। নারী ক্রিকেটে ১৮টি আন্তর্জাতিক সেঞ্চুরি নিয়ে এই তালিকাতেও শীর্ষে রয়েছেন তিনি।

অধিনায়কত্ব পাওয়াকে ‘বিশেষ সম্মান’ হিসেবে দেখছেন মান্ধানা। নিজের নতুন দায়িত্বের শুরুতে পূর্বসূরি হারমানপ্রিতের অবদানের কথাও স্মরণ করেছেন তিনি। হারমানপ্রিতের অবদান এবং অধিনায়ক হিসেবে বছরের পর বছর ধরে তার ভূমিকার কথাও স্বীকার করতে চাই আমি। তিনি খুবই নিষ্ঠার সঙ্গে দলের নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের যাত্রার এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছেন।

তিনি বলেন, এই ভূমিকার সঙ্গে যে দায়িত্ব জড়িয়ে আছে, তা আমি বুঝি। দলের সঙ্গে কাজ করতে, কাজের মাধ্যমে নতুন কিছু শিখতে এবং ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিতে নিজের সেরাটা দেওয়ার জন্য আমি উন্মুখ হয়ে আছি।

হারমানপ্রিতের নেতৃত্বে সম্প্রতি এশিয়া কাপের শিরোপা পুনরুদ্ধারের পর, এশিয়ান গেমস ক্রিকেটের সোনার পদক ধরে রাখে ভারত। এরপর হারমানপ্রিত, মান্ধানা ও কোচ অমল মজুমদারের সঙ্গে গুয়াহাটিতে সোমবার আলোচনায় বসেন ভারতীয় বোর্ডের সচিব দেবাজিৎ সাইকিয়া। সেখানে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় উইমেন’স চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও লস অ্যাঞ্জেলস অলিম্পিকস সামনে রেখে দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

জানা যায়, নতুন অধিনায়ক হিসেবে মান্ধানার প্রথম দায়িত্ব হবে জিম্বাবুয়ের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ। আগামী ১৬ অক্টোবর রায়পুরে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজটি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

জোহরান মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক

একইসঙ্গে পুতিনকে সমর্থন ও ট্রাম্পকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

হারমানপ্রিত নেতৃত্ব ছাড়ার দিনেই ভারতের নতুন অধিনায়ক স্মৃতি মান্ধানা

আপডেটের সময় : ০২:৫৫:১২ অপরাহ্ণ, বুধবার, ৭ অক্টোবর ২০২৬