নিউইয়র্ক ০৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, আগুন নিয়ন্ত্রণে শতাধিক দমকলকর্মীর লড়াই

  • আপডেটের সময় : ০৯:০৯:০২ অপরাহ্ণ, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

স্পেনের দক্ষিণাঞ্চলীয় আলমেরিয়া প্রদেশে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ১৫০ জন দমকলকর্মী নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন। স্থানীয় সময় শুক্রবার (১০ জুলাই) ভোরে আন্দালুসিয়ার জরুরি ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য জানিয়েছে।

আন্দালুসিয়ার প্রেসিডেন্সি, স্বাস্থ্য ও জরুরি ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রী আন্তোনিও সান্স এ ঘটনাকে অঞ্চলের ইতিহাসে এ পর্যন্ত সবচেয়ে ভয়াবহ দাবানল বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এটি এক নজিরবিহীন মানবিক বিপর্যয়।

এর আগে দাবানলে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে পৌঁছায়।

আন্দালুসিয়া অঞ্চলের প্রেসিডেন্ট হুয়ানমা মোরেনো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি দাবানলে ক্ষতিগ্রস্ত লস গাইয়ারদোসসহ আশপাশের এলাকার বাসিন্দাদের প্রতি সংহতি প্রকাশ করেন। লস গাইয়ারদোস আলমেরিয়া প্রদেশের একটি পৌর এলাকা।

দক্ষিণ স্পেনের এই অগ্নিকাণ্ডের কয়েক দিন আগেই ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ে। নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া সেই আগুনের কারণে স্পেন সীমান্তসংলগ্ন প্রায় দুই ডজন ছোট শহর ও গ্রাম থেকে ১০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

বিশেষজ্ঞদের মতে, চলতি বছরের মে ও জুন মাসে পশ্চিম ইউরোপজুড়ে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের কারণে বিস্তীর্ণ এলাকা শুকিয়ে গেছে। এতে বনাঞ্চলগুলো দাবানলের জন্য আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানিয়েছে, ইউরোপে বৈশ্বিক গড়ের তুলনায় দ্বিগুণেরও বেশি হারে উষ্ণতা বাড়ছে। ফলে ভবিষ্যতে আরও দীর্ঘস্থায়ী ও তীব্র তাপপ্রবাহ এবং ভয়াবহ দাবানলের ঝুঁকি বাড়তে পারে।

সূত্র: রয়টার্স

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

জুমার নামাজের পর আল-আকসার ইমামকে আটক করল ইসরায়েল

মাশহাদে আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন, প্রতিশোধের স্লোগানে উত্তাল ইরান

১১ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

দক্ষিণ স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, আগুন নিয়ন্ত্রণে শতাধিক দমকলকর্মীর লড়াই

আপডেটের সময় : ০৯:০৯:০২ অপরাহ্ণ, শুক্রবার, ১০ জুলাই ২০২৬