নিউইয়র্ক ০৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কিয়েভ কখনোই মস্কোকে দমাতে পারবে না: পুতিন

  • আপডেটের সময় : ০৯:০৭:০৫ অপরাহ্ণ, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ২৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ইউক্রেন বাহিনীর হামলার মুখে রাশিয়ার নীতি বা অবস্থানে কোনো পরিবর্তন আসবে না, তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি ইউক্রেন রাশিয়ার বিভিন্ন জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা জোরদার করার পর এই প্রতিক্রিয়া জানান তিনি। পুতিন বলেন, কিয়েভ যত চেষ্টাই করুক না কেন, মস্কোকে দমাতে বা টলাতে পারবে না।

এদিকে রণক্ষেত্রেও নিজেদের আধিপত্য ধরে রেখেছে রুশ বাহিনী। মস্কোর দাবি, সম্প্রতি তারা পূর্ব ইউক্রেনের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর কস্তিয়ানতিনিভকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে ইউক্রেন যুদ্ধ কিছুটা আড়ালে গেলেও, মাঠপর্যায়ে দুই পক্ষের এই সংঘাত এখন আরও মারাত্মক রূপ নিচ্ছে।

বুধবার (৮ জুলাই) ক্রেমলিন থেকে মন্ত্রিসভার বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়ে পুতিন বলেন, শত্রুরা জ্বালানি খাতে হামলা চালিয়ে আমাদের অর্থনীতিকে ধ্বংস করতে চাইছে। তারা ভাবছে এতে রাশিয়া অস্থির হয়ে পড়বে। কিন্তু বাস্তবতা হলো রাশিয়ার জ্বালানি ব্যবস্থা বিশ্বের সবচেয়ে সহনশীল ব্যবস্থা। এসব হামলা আমাদের অর্থনীতিকে ধ্বংস করতে পারবে না, সাধারণ মানুষের মধ্যেও ভয় ঢোকাতে পারবে না।

তিনি আরও বলেন, যে লক্ষ্য নিয়ে শত্রুরা হামলা চালাচ্ছে, সেই লক্ষ্য তারা কখনোই অর্জন করতে পারবে না।

এদিকে ক্রিমিয়ায় যাওয়ার পথে ইউক্রেনীয় বাহিনীর হামলায় গত সপ্তাহেই ৩৮ জন বেসামরিক নাগরিক নিহত এবং ২৭০ জন আহত হয়েছেন। মস্কো এই হামলাগুলোকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে নিন্দা জানিয়েছে।

ট্রাম্পের বড় প্রস্তাব

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেওয়ার প্রস্তাব দিয়েছেন। 

তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ট্রাম্প বলেন, আমরা তোমাদের প্যাট্রিয়ট তৈরির লাইসেন্স দেব। কীভাবে বানাতে হয় তা বুঝিয়ে দিলে তোমরা খুব দ্রুতই উৎপাদন শুরু করতে পারবে।

প্যাট্রিয়ট বিশ্বের অন্যতম শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি শত্রুর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করতে সক্ষম। একটি পূর্ণাঙ্গ প্যাট্রিয়ট ব্যাটারির দাম প্রায় ১০০ কোটি ডলার। তবে এর উৎপাদন খুবই সময়সাপেক্ষ। যুক্তরাষ্ট্র বছরে মাত্র ৬০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরি করে।

সমর বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে ইউক্রেনের জন্য এই প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত জরুরি। সম্প্রতি রাশিয়া ইউক্রেনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে। গত সপ্তাহেই কিয়েভে একাধিক হামলায় কয়েক ডজন মানুষ প্রাণ হারিয়েছেন।

ইউক্রেন আগেই যুক্তরাষ্ট্রের কাছে প্যাট্রিয়ট তৈরির লাইসেন্স চেয়ে আবেদন করেছিল। ট্রাম্পের এই ঘোষণা সেই আবেদনের ইতিবাচক সাড়া বলে মনে করা হচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

পরাশক্তিগুলো এখন নিজেদের সীমা বুঝতে শুরু করেছে: জাতিসংঘ মহাসচিব

ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তানের আমন্ত্রণ

২৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

কিয়েভ কখনোই মস্কোকে দমাতে পারবে না: পুতিন

আপডেটের সময় : ০৯:০৭:০৫ অপরাহ্ণ, শুক্রবার, ১০ জুলাই ২০২৬