নিউইয়র্ক ০৭:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পদত্যাগের হুমকি দিয়ে জার্মানির দায়িত্ব শুরু করলেন ইয়ুর্গেন ক্লপ

  • আপডেটের সময় : ০৮:২২:৫৬ অপরাহ্ণ, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ প্যারাগুয়ের কাছে হেরে বিদায়ের পর বড় ধাক্কা খায় জার্মানির ফুটবল। সেই বিশ্বকাপ বিপর্যয়ের দায় নিয়ে জুলিয়ান নাগলসমান কোচের পদ ছাড়েন। এবার জার্মানির নতুন কোচ হিসেবে নিয়োগ পেলেন অভিজ্ঞ ইয়ুর্গেন ক্লপ। বরুশিয়া ডর্টমুন্ড ও লিভারপুলের সাবেক এই ম্যানেজার চার বছরের চুক্তিতে দায়িত্ব নিয়েছেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর শুক্রবার এক সংবাদ সম্মেলনে ক্লপ সরাসরি ঘোষণা দেন, তার মূল লক্ষ্য ২০৩০ বিশ্বকাপ জেতা, তবে তার আগে ২০২৮ ইউরোতেও একই সাফল্য চান তিনি।

জার্মানিকে হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে দেওয়ার প্রত্যয় যেমন তার কণ্ঠে, তেমনি একটি কঠিন শর্তও দিয়েছেন ক্লপ। বলেছেন, ‘যেদিন আপনারা আমাকে চান না, বলে দেবেন। আমি চলে যাব। আমাকে কোনো ক্ষতিপূরণ দিতে হবে না।’ তিনি যোগ করেন, ‘প্লিজ, আমার পরিবারকে শান্তিতে থাকতে দেবেন। যদি না দেন, অগ্রহণযোগ্য আচরণ করেন, সঙ্গে সঙ্গে আমি দায়িত্ব ছেড়ে দেব। যদি বলেন, আমি একটি আবর্জনা, এক মুহূর্তও থাকব না।’

প্রথমবার কোনো জাতীয় দলের দায়িত্ব নিয়ে এই জার্মান কোচ এও বলেন যে, ‘এটা আমার জন্য অনেক বড় সম্মান। নিঃসন্দেহে এটা আমার জীবন ও ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন। জার্মানির ফুটবলে সুদিন ফেরাতে আমি নিজের সবটুকু উজাড় করে দেব।’চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি গত এক যুগ ধরে ব্যর্থতার চোরাবালিতে হাবুডুবু খাচ্ছে। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপপর্ব থেকে বিদায় নেওয়ার পর এবার থামতে হয়েছে শেষ বত্রিশে। এই সময়ে ইউরোতেও কোনো সাফল্য নেই জার্মানদের। ক্লপের সামনে তাই কঠিন চ্যালেঞ্জ। তবে এমন চ্যালেঞ্জ নিতেই তিনি ভালোবাসেন।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ফ্রান্স ও স্পেনে স্মরণকালের ভয়াবহ দাবানল, শহরের দিকে ছড়াচ্ছে আগুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনার মানে হয় না: ককরোচ জনতা পার্টি

২৬ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

পদত্যাগের হুমকি দিয়ে জার্মানির দায়িত্ব শুরু করলেন ইয়ুর্গেন ক্লপ

আপডেটের সময় : ০৮:২২:৫৬ অপরাহ্ণ, শনিবার, ২৫ জুলাই ২০২৬