নিউইয়র্ক ০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পদবি বদলে ফেললেন নেতানিয়াহুর ছেলে ইয়াইর

  • আপডেটের সময় : ০৯:০৬:১৬ অপরাহ্ণ, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বড় ছেলে ইয়াইর নেতানিয়াহু নিজের নাম পরিবর্তন করেছেন বলে দাবি করেছে দেশটির প্রভাবশালী দৈনিক হারেৎজ। 

বুধবার (৮ জুলাই) হারেৎজ পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, প্রায় দেড় বছর ধরে ইয়াইর সরকারি নথিপত্রে ‘ইয়োনাতান হান’ নামে নিবন্ধিত রয়েছেন। ইসরায়েলের কর কর্তৃপক্ষের নথি ঘেঁটে এই তথ্য বের হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত তার নাম ছিল ‘ইয়াইর নেতানিয়াহু’। কিন্তু চলতি বছরের নথিতে একই পরিচয়পত্র নম্বরের বিপরীতে নাম দেখা যাচ্ছে ‘ইয়োনাতান হান’। ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে ‘বালফোর ০’।

গাজা যুদ্ধ ঘিরে আন্তর্জাতিক মহলে ইসরায়েলের তীব্র সমালোচনা এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে রাজনৈতিক, আইনি ও কূটনৈতিক চাপ বাড়তে থাকার মধ্যেই এই নাম বদলের খবর সামনে এসেছে। তবে ইয়াইর কেন হঠাৎ নাম পরিবর্তন করলেন, সে বিষয়ে তিনি বা তার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

ইয়াইর নেতানিয়াহু এর আগে যুক্তরাষ্ট্রে তার ব্যবসায়িক কর্মকাণ্ড ও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বারবার আলোচনায় এসেছেন। অন্যদিকে তার বাবা বেনিয়ামিন নেতানিয়াহু দুর্নীতির একাধিক মামলার পাশাপাশি গাজা যুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানার মুখোমুখি রয়েছেন।

হারেৎজ জানিয়েছে, নেতানিয়াহু পরিবারে এটিই প্রথম নাম পরিবর্তনের ঘটনা নয়। ইয়াইরের ছোট ভাই অ্যাভনারও কয়েক বছর আগে নিজের নাম বদলে ফেলেছিলেন। এছাড়া বেনিয়ামিন নেতানিয়াহু নিজেও যুক্তরাষ্ট্রে থাকাকালীন ‘বেন নিতাই’ নামে পরিচিত ছিলেন বলে আগে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

জুমার নামাজের পর আল-আকসার ইমামকে আটক করল ইসরায়েল

মাশহাদে আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন, প্রতিশোধের স্লোগানে উত্তাল ইরান

১১ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

পদবি বদলে ফেললেন নেতানিয়াহুর ছেলে ইয়াইর

আপডেটের সময় : ০৯:০৬:১৬ অপরাহ্ণ, শুক্রবার, ১০ জুলাই ২০২৬