নিউইয়র্ক ০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিটি গ্রামকে উন্নত অর্থনীতি ও শহুরে সুবিধায় গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল

  • আপডেটের সময় : ০৬:৪৪:৩১ অপরাহ্ণ, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দেশের উন্নয়নকে আরও গতিশীল করতে হলে প্রতিটি গ্রামকে উন্নত অর্থনীতি ও শহুরে সুযোগ-সুবিধাসম্পন্ন জনপদে রূপান্তর করতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

শনিবার (২৫ জুলাই) বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) আয়োজিত ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে সম্ভাব্য সব ক্ষেত্রে কাজ করে যাচ্ছে আরডিএ। ভবিষ্যতে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠন এবং গ্রামীণ উন্নয়নে ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে। আগামী দিনের কর্মপরিকল্পনা প্রণয়নে সরকারের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনার নির্দেশনা অনুসরণ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, সংঘাতের রাজনীতি পরিহার করে শিক্ষা, মর্যাদা ও টেকসই উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে। তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা, শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি, সবার জন্য মানসম্মত শিক্ষা ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। পারস্পরিক আস্থা ও সমন্বয়ের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও বাসযোগ্য সমাজ গড়ে তোলারও আহ্বান জানান তিনি।

আরডিএ মিলনায়তনে অনুষ্ঠিত দুই দিনব্যাপী (২৫-২৬ জুলাই) এ সম্মেলনে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. শওকত রশীদ চৌধুরী। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরডিএর ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামানিক।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, কাজী রফিকুল ইসলাম, রেজাউল করিম বাদশা, মো. মোশারফ হোসেন ও সুরাইয়া জেরিন রনি, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল-ই-মোহামেদ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক।

সম্মেলনে জানানো হয়, বৈশ্বিক অর্থনৈতিক সংকট, জলবায়ু পরিবর্তন, খাদ্য ও জ্বালানি নিরাপত্তার মতো চ্যালেঞ্জ মোকাবিলায় আরডিএ গবেষণা, প্রশিক্ষণ, প্রযুক্তি সম্প্রসারণ ও প্রায়োগিক গবেষণার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য উদ্ভাবনের মধ্যে রয়েছে পানি-সাশ্রয়ী সেচব্যবস্থা, সৌরচালিত সেচ, দ্বিস্তর কৃষি, কমিউনিটি বায়োগ্যাস, নারী বীজ উদ্যোক্তা মডেল, রুরাল প্ল্যান্ট ক্লিনিক, ট্রাইকোডার্মা প্রযুক্তি, আইওটি-ভিত্তিক সেচব্যবস্থা, জলবায়ু-সহনশীল কৃষি এবং গবাদিপশুর কৃত্রিম প্রজনন প্রযুক্তি।

দুই দিনব্যাপী এ সম্মেলনে প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণা কার্যক্রম নিয়ে উন্মুক্ত আলোচনা, গবেষণা প্রবন্ধ ও পোস্টার উপস্থাপন এবং আরডিএ উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি ও পণ্যের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ফ্রান্স ও স্পেনে স্মরণকালের ভয়াবহ দাবানল, শহরের দিকে ছড়াচ্ছে আগুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনার মানে হয় না: ককরোচ জনতা পার্টি

২৬ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

প্রতিটি গ্রামকে উন্নত অর্থনীতি ও শহুরে সুবিধায় গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল

আপডেটের সময় : ০৬:৪৪:৩১ অপরাহ্ণ, শনিবার, ২৫ জুলাই ২০২৬