নিউইয়র্ক ০৬:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করে ভবিষ্যতে মুনাফা করবে সরকার: তথ্যমন্ত্রী

  • আপডেটের সময় : ০৬:১৯:২৮ অপরাহ্ণ, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

পরবর্তী ফিফা বিশ্বকাপে বিনামূল্যে খেলা সম্প্রচারের পাশাপাশি সরকার বড় আকারের মুনাফা অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ‘আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়; বরং বিজ্ঞাপনের বিশাল বাজার কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।’ এবারের ফিফা বিশ্বকাপ সম্প্রচারে সরকারি রাজস্বের এক টাকাও খরচ হয়নি বলেও জানান তিনি।

রোববার (২৬ জুলাই) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ‘ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার ও ধন্যবাদ জ্ঞাপন’ অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

এসময় তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সঠিক দিকনির্দেশনা, সততা ও সুদূরপ্রসারী চিন্তার কারণেই দেশের বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী মানুষকে বঞ্চিত না করে এবং রাজস্বের টাকা খরচ না করেই এ বিশ্বকাপ সম্প্রচার সম্ভব হয়েছে।’

তিনি বলেন, ‘সরকারের কৃচ্ছ্রতাসাধন নীতির মধ্যে থেকেও যাতে ফুটবলপ্রেমী মানুষ খেলা দেখা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিকল্প কাঠামো তৈরি করেই এই বিশাল সাফল্য এসেছে।’

ভবিষ্যৎ সম্প্রচার পরিকল্পনা তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, ‘এবার আমরা শূন্য ব্যয়ে খেলা সম্প্রচার করার চ্যালেঞ্জে জয়ী হয়েছি। আগামী বিশ্বকাপে আমাদের লক্ষ্য শুধু ‘বিনা খরচে খেলা দেখানো’র মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বিজ্ঞাপনের বিশাল বাজার থেকে বড় ধরনের অর্থ উপার্জন করে একে একটি লাভজনক ইভেন্টে পরিণত করাই সরকারের লক্ষ্য।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

বিশ্বের বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে ভারত: মোদি

অস্ত্র কেড়ে নিয়ে দুই ইসরায়েলি সেনাকে হত্যা করলো এক ফিলিস্তিনি

২৬ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করে ভবিষ্যতে মুনাফা করবে সরকার: তথ্যমন্ত্রী

আপডেটের সময় : ০৬:১৯:২৮ অপরাহ্ণ, রবিবার, ২৬ জুলাই ২০২৬