নিউইয়র্ক ০৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে যা চলছে, সেটা অমানবিক: দিলীপ ঘোষ

  • আপডেটের সময় : ০৫:৩৮:০২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
  • ৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের পঞ্চায়েতমন্ত্রী ও বিজেপি নেতা দিলীপ ঘোষ বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, দেশটিতে যা যা চলছে, সেটা অমানবিক; আমরা চাইব ওখানে শান্তি আসবে।’

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বৃহস্পতিবার (৬ আগস্ট) দিলীপ ঘোষ এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার ঘটনার সমালোচনা করে দিলীপ ঘোষ বলেন, এর আগেও বাংলাদেশে অন্য এক ক্রিকেটারের বাড়িতে আক্রমণের ঘটনা ঘটেছে। সেখানে বর্তমানে যে পরিস্থিতি চলছে তা সম্পূর্ণ অমানবিক।

তিনি আরও মন্তব্য করেন যে, বর্তমান সরকারকে যারা এনেছে তাদের নির্দেশেই সব পরিচালিত হচ্ছে, ফলে এর চেয়ে ভালো কিছু আশা করা কঠিন। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশে দ্রুত শান্তি ফিরে আসবে এবং আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হবে।

বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার প্রভাব পশ্চিমবঙ্গে পড়ার শঙ্কা তৈরি হয় কি না—এমন প্রশ্নের জবাবে এই বিজেপি নেতা বলেন, দক্ষিণ এশিয়ার পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার মতো বাংলাদেশেও রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। সেই ধাঁচে ভারতেই ‘জেনজি’-র নাম ব্যবহার করে সামাজিক অস্থিরতা তৈরি করার চেষ্টা হয়েছিল এবং বিদেশ থেকেও ইন্দন দেওয়া হয়েছিল।

তবে ভারতের সমাজ অনেক বেশি স্থিতিশীল উল্লেখ করে তিনি বলেন, যারা প্রতিবেশী দেশগুলো থেকে অনুপ্রেরণা নিয়েভারতে অশান্তি ছড়ানোর পাঁয়তারা করেছিল, তাদের সেই উদ্দেশ্য ব্যর্থ হয়েছে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

২৫৬ যাত্রী নিয়ে ইতালির বিমানবন্দরে ৬ ঘণ্টা ধরে আটকে আছে বাংলাদেশ বিমানের ফ্লাইট

থাইল্যান্ডের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত ৭

০৭ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বাংলাদেশে যা চলছে, সেটা অমানবিক: দিলীপ ঘোষ

আপডেটের সময় : ০৫:৩৮:০২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬