নিউইয়র্ক ০৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ সৌদি সফরে এরদোয়ান, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা

  • আপডেটের সময় : ০৫:৩৯:১৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
  • ২৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

হঠাৎ একদিনের সফরে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সফরকালে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।

শুক্রবার (৭ আগস্ট) তুরস্কের সরকারি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এরদোয়ানের সৌদি সফরের বিষয়টি বৃহস্পতিবার গভীর রাতে নিশ্চিত করেন তুরস্কের যোগাযোগ পরিচালক বুরহানেত্তিন দুরান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, সফরের মূল লক্ষ্য হবে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এরদোয়ান, মোহাম্মদ বিন সালমান ও শেহবাজ শরিফের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হতে পারে। পাকিস্তানের প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সৌদি আরবে পৌঁছেছেন। তার সঙ্গে রয়েছেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।

আঞ্চলিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে সামুদ্রিক নিরাপত্তা, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের আঞ্চলিক প্রভাব এবং প্রতিরক্ষা সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসতে পারে। তবে আলোচ্যসূচি নিয়ে তুরস্কের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

যে কারণে সফরটি গুরুত্বপূর্ণ

এরদোয়ানের এবারের সৌদি সফরের সময়কে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত ফেব্রুয়ারিতে রিয়াদ সফরের সময়ও তুরস্ক ও সৌদি আরবের মধ্যে ঘনিষ্ঠ কৌশলগত সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছিল। তবে সে সময় কোনো আনুষ্ঠানিক জোট গঠনের ঘোষণা আসেনি।

এবারের সফরের ঠিক আগে লোহিত সাগর, বাব আল-মান্দেব প্রণালি ও এডেন উপসাগরে নৌচলাচলের নিরাপত্তা জোরদারে একটি বহুজাতিক সামুদ্রিক নিরাপত্তা উদ্যোগের ঘোষণা দিয়েছে সৌদি আরব। উদ্যোগটিতে তুরস্ক ও পাকিস্তানসহ ১৪টি দেশ সমর্থন জানিয়েছে।

ফলে এরদোয়ানের আকস্মিক সৌদি সফরে আঞ্চলিক নিরাপত্তা, সামুদ্রিক যোগাযোগের সুরক্ষা এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে নতুন কোনো সমঝোতার আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি, আল জাজিরা

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

হঠাৎ সৌদি সফরে এরদোয়ান, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা

আপডেটের সময় : ০৫:৩৯:১৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬