নিউইয়র্ক ০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাণিজ্যিক ব্যাংকের সাইবার নিরাপত্তায় দুর্বলতা, উদ্বেগে বাংলাদেশ ব্যাংক

  • আপডেটের সময় : ০৬:৪৭:২৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সাইবার নিরাপত্তা ব্যবস্থা এখনো প্রত্যাশিত মানে পৌঁছাতে পারেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি বলেন, এ খাতের বিদ্যমান দুর্বলতার কারণে কেন্দ্রীয় ব্যাংককে সবসময় উদ্বিগ্ন থাকতে হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে গভর্নর এসব কথা বলেন।

তিনি বলেন, ব্যাংকিং খাতে ডিজিটাল লেনদেন বাড়লেও সাইবার নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে অনেক বাণিজ্যিক ব্যাংক এখনো কাঙ্ক্ষিত সক্ষমতা অর্জন করতে পারেনি। ফলে সম্ভাব্য সাইবার ঝুঁকি নিয়ে বাংলাদেশ ব্যাংককে সতর্ক অবস্থানে থাকতে হচ্ছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, ভবিষ্যতে সাইবার হামলার ঝুঁকি আরও বাড়বে। সরকারি প্রতিষ্ঠানের তথ্য-নিরাপত্তা অবকাঠামো এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ কারণে সরকার ও বেসরকারি খাতকে সমন্বিতভাবে সাইবার নিরাপত্তা জোরদারে কাজ করতে হবে।এদিকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, বাকস্বাধীনতার আড়ালে সামাজিক মাধ্যমে বুলিং, মিথ্যা তথ্য ও হয়রানিমূলক কনটেন্টের প্রচার কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। পাশাপাশি সরকারবিরোধী মিথ্যা প্রচারণা ও বিভ্রান্তিকর কনটেন্টের বিস্তার রোধে শিগগিরই মেটা, গুগলসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করা হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

বিমসটেক প্রধান হিসেবে ভারত সফরের আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী, বহাল ফেব্রুয়ারির সফরও: নয়াদিল্লি

মার্কিন নৌ অবরোধ সহ্য করা হবে না: ইরান

০৪ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বাণিজ্যিক ব্যাংকের সাইবার নিরাপত্তায় দুর্বলতা, উদ্বেগে বাংলাদেশ ব্যাংক

আপডেটের সময় : ০৬:৪৭:২৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬