নিউইয়র্ক ০৫:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশি ৯৭ শতাংশ পণ্যে শুল্ক সুবিধা দেবে দক্ষিণ কোরিয়া

  • আপডেটের সময় : ০৬:৪৬:৫৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
  • ২৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়েছে ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি–সেপা। এই চুক্তির ফলে দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের ৯৭ শতাংশ পণ্য ও সেবা অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে। অন্যদিকে, বাংলাদেশের বাজারে দক্ষিণ কোরিয়ার ৮৭ শতাংশ পণ্য পাবে বিশেষ শুল্ক সুবিধা।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয় সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
 
মন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ে দুই দেশের প্রতিনিদের উপস্থিতি সেপা চুক্তি সাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, বাংলাদেশ থেকে তৈরি পোশাক, চামড়া ও পাটজাত পণ্য রপ্তানিতে বড় সুবিধা পাওয়া যাবে। বিনিময়ে দক্ষিণ কোরিয়ার নির্দিষ্ট কিছু কৃষি পণ্য এবং প্লাস্টিক পণ্য বাংলাদেশের বাজারে বিশেষ সুবিধা পাবে।

বাণিজ্যমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিয়ে যাওয়ার যে লক্ষ্য, তা অর্জনে দক্ষিণ কোরিয়া একটি ঘনিষ্ঠ অংশীদার হিসেবে কাজ করবে। এই চুক্তি বিপুল বিনিয়োগ আকর্ষণ করবে বলেও মনে করেন তিনি।

এ সময় দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী জানান, এই চুক্তি দুই দেশের সরবরাহ ব্যবস্থা এবং ডিজিটাল রূপান্তরে বড় ভূমিকা রাখবে। কোরিয়ান কোম্পানিগুলোর জন্য বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বাংলাদেশি ৯৭ শতাংশ পণ্যে শুল্ক সুবিধা দেবে দক্ষিণ কোরিয়া

আপডেটের সময় : ০৬:৪৬:৫৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬