নিউইয়র্ক ০১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মঞ্চ ছেড়ে নেতাকর্মীদের সারিতে বসে কথা শুনলেন শিক্ষামন্ত্রী

  • আপডেটের সময় : ০৪:৪৮:৩৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

চাঁদপুরের কচুয়ায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ব্যতিক্রমী আয়োজনে মতবিনিময় করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঞ্চের নির্ধারিত আসন এড়িয়ে নেতাকর্মীদের সারিতে একটি সাধারণ প্লাস্টিকের চেয়ারে বসে তিনি মতবিনিময় করেন, যা উপস্থিতদের দৃষ্টি আকর্ষণ করে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে কচুয়া পৌরসভা ও ৭ নম্বর সদর (দক্ষিণ) ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন মন্ত্রী। তারা এলাকার উন্নয়ন, সাংগঠনিক কার্যক্রম ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে সেগুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন তিনি। পাশাপাশি তৃণমূলের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। নেতাকর্মীদের পাশে বসে মতবিনিময় করায় সভায় আন্তরিক পরিবেশের সৃষ্টি হয়।

নেতাকর্মীরা জানান, মন্ত্রীর সঙ্গে সরাসরি নিজেদের কথা বলার সুযোগ পেয়ে তারা আনন্দিত ও অনুপ্রাণিত হয়েছেন। তাদের মতে, এ ধরনের উন্মুক্ত মতবিনিময় তৃণমূলের সঙ্গে নেতৃত্বের সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি খাইরুল আবেদিন স্বপন, সাধারণ সম্পাদক মাসুদ এলাহি সুভাষ, উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মো. শাহজালাল প্রধান, কচুয়া উত্তর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ মিয়াজীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

২৫৬ যাত্রী নিয়ে ইতালির বিমানবন্দরে ৬ ঘণ্টা ধরে আটকে আছে বাংলাদেশ বিমানের ফ্লাইট

থাইল্যান্ডের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত ৭

০৭ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মঞ্চ ছেড়ে নেতাকর্মীদের সারিতে বসে কথা শুনলেন শিক্ষামন্ত্রী

আপডেটের সময় : ০৪:৪৮:৩৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬