নিউইয়র্ক ০৬:০৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যারাডোনার মৃত্যুর মামলায় এবার সাক্ষ্য দেবেন আর্জেন্টিনা দলের পুষ্টিবিদ

  • আপডেটের সময় : ০৬:৫৬:২৩ অপরাহ্ণ, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ডিয়েগো ম্যারাডোনার বহুল আলোচিত মৃত্যু মামলায় এবার আদালতে সাক্ষ্য দিতে যাচ্ছেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের বর্তমান পুষ্টিবিদ লুসিয়ানো স্পেনা। মৃত্যুর মাত্র এক সপ্তাহ আগে কিংবদন্তি ফুটবলারের বাড়িতে সশরীরে উপস্থিত থাকার অভিজ্ঞতা সোমবার (২৭ জুলাই) আদালতের সামনে তুলে ধরবেন তিনি।

ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগে সাতজন স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে চলমান বিচারপ্রক্রিয়ার অংশ হিসেবে লুসিয়ানো স্পেনাকে সাক্ষ্য দিতে ডেকেছেন আদালত।

২০২০ সালের ১৮ নভেম্বর চিকিৎসক পেদ্রো দি স্পানিয়ার সঙ্গে ম্যারাডোনার বাড়িতে গিয়েছিলেন স্পেনা। দি স্পানিয়াও এ মামলার অভিযুক্ত ব্যক্তিদের একজন। বিচারপ্রক্রিয়ায় উঠে এসেছে, জীবনের শেষ দুই সপ্তাহে ম্যারাডোনা কোনো নির্দিষ্ট খাদ্যতালিকা অনুসরণ করেননি।

আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, শারীরিক অবস্থা নাজুক থাকা সত্ত্বেও ম্যারাডোনা ওই সময়ে চর্বিযুক্ত মাংসের ওসো বুকো স্টু এবং রসুন ও ব্রকলি দিয়ে রান্না করা চিংড়িও খেয়েছিলেন। অভিযোগ, ১৩ নভেম্বর এসব খাবার খাওয়ার পরই বদহজম, বমি ও শারীরিক অস্বস্তিতে ভুগেছিলেন তিনি।

বিচারপ্রক্রিয়ায় এ ঘটনাও গুরুত্ব পেয়েছে। কারণ, চিকিৎসক পেদ্রো দি স্পানিয়া ও হোম কেয়ার সমন্বয়কারী ন্যান্সি ফরলিনির পরামর্শ সত্ত্বেও সেদিন ম্যারাডোনার জন্য অ্যাম্বুলেন্স ডাকা হয়নি। ফরলিনিও মামলার অভিযুক্ত ব্যক্তিদের একজন।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে: ইরান

২৭ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ম্যারাডোনার মৃত্যুর মামলায় এবার সাক্ষ্য দেবেন আর্জেন্টিনা দলের পুষ্টিবিদ

আপডেটের সময় : ০৬:৫৬:২৩ অপরাহ্ণ, সোমবার, ২৭ জুলাই ২০২৬