নিউইয়র্ক ০৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর-ময়মনসিংহ-রাজশাহী বিভাগে ভারী বৃষ্টিপাতের শঙ্কা, কমছে চট্টগ্রামে

  • আপডেটের সময় : ০৪:৩৩:০৬ পূর্বাহ্ণ, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দেশের উত্তরাঞ্চলে আগামী কয়েক দিনে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১১ জুলাই) রাজধানীর আবহাওয়া অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ। একই সঙ্গে সংস্থাটি জানিয়েছে, আগামী ২ থেকে ৩ দিন রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, চট্টগ্রাম ও এর আশপাশের অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ আগের কয়েক দিনের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানায়, আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হওয়ায় চট্টগ্রামসহ উপকূলীয় এলাকায় বর্তমানে বলবৎ থাকা সতর্কতা সংকেত অচিরেই প্রত্যাহার করা হতে পারে। 

দেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে আমবাগানে ১০৬ মিমি। এ ছাড়া, উল্লেখযোগ্য বৃষ্টির মধ্যে রয়েছে যশোরে ৮৯ মিমি, বান্দরবানে ৮০ মিমি, রাঙামাটিতে ৭৭ মিমি এবং সিলেটে ৬৫ মিমি। অন্যান্য অঞ্চলের মধ্যে রাজশাহীতে ৬২ মিমি, সাতক্ষীরায় ৬১ মিমি, হাতিয়ায় ৫৫ মিমি, ঢাকায় ৪৬ মিমি, আরিচায় ৪২ মিমি, সৈয়দপুরে ৩৭ মিমি, ভোলায় ৩৪ মিমি এবং চট্টগ্রামে ২৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার (১০ জুলাই) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র পূর্বাভাসে জানিয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির উদ্ভব হয়েছে। সেই সঙ্গে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বেশ কয়েকটি জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এই অবস্থায় আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের আরও ৫ জেলায় বন্যা পরিস্থতির সৃষ্টি হতে পারে।

দেশের নদ-নদীর বর্তমান অবস্থা তুলে ধরে পূর্বাভাসে বলা হয়, গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের হালদা, সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী, ফেনী ও সেলোনিয়া নদীগুলোর পানি সমতল হ্রাস পেয়েছে। পাশাপাশি এই সময়ে গোমতী নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু, মাতামুহুরী ইত্যাদি নদীর পানি সমতল ধীরগতিতে হ্রাস পেতে পারে এবং নদী সংলগ্ন নিম্নাঞ্চলসমূহে বন্যা পরিস্থিতির ধীর গতিতে উন্নতি হতে পারে।
 
Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

২৯০ কিমি গতির সুপার টাইফুনের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

ভাগ্য আমাদের পক্ষে ছিল, এম্বোলোর লাল কার্ডে সুবিধা পেয়েছে আর্জেন্টিনা: স্কালোনি

১২ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

রংপুর-ময়মনসিংহ-রাজশাহী বিভাগে ভারী বৃষ্টিপাতের শঙ্কা, কমছে চট্টগ্রামে

আপডেটের সময় : ০৪:৩৩:০৬ পূর্বাহ্ণ, শনিবার, ১১ জুলাই ২০২৬