নিউইয়র্ক ০৬:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সমালোচকদের মাঠের ফুটবল উপভোগ করার পরামর্শ

  • আপডেটের সময় : ০৬:৫৫:৫০ অপরাহ্ণ, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সদ্য শেষ হয়েছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। রেফারিং থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়েই তুমুল সমালোচনা হয়েছে। যারা সমালোচনা করছেন, তাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ানি ইনফান্তিনো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে সমালোচকদের প্রতি ক্ষোভ প্রকাশ করে ভুয়া খবর না ছড়িয়ে ধ্যান করতে, প্রার্থনা করতে বা ফুটবল ম্যাচ উপভোগ করতে আহ্বান জানিয়েছেন ইনফান্তিনো।

ইনফান্তিনো তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ১৫টি স্লাইডের একটি দীর্ঘ বার্তা প্রকাশ করেন, যা পরবর্তীতে ফিফার অফিসিয়াল পেজ থেকেও প্রকাশ করা হয়। ইনফান্তিনোর দাবি, টুর্নামেন্টটি শতভাগ নিরাপদ ছিল এবং এতে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।

ইরান ও সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের মধ্যে রাজনৈতিক উত্তেজনা সত্ত্বেও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণকে তিনি একটি বড় সাফল্য হিসেবে বর্ণনা করেন। তার মতে, ফিফা দুটি দেশের মধ্যে ফুটবলকে কেন্দ্র করে সেতু বন্ধন তৈরি করেছে।

ফিফা সভাপতি সফলতা দাবি করলেও টুর্নামেন্টজুড়ে বিভিন্ন বিষয়ে সমালোচনা ও বিতর্ক পিছু ছাড়েনি। ইনফান্তিনোর দাবির বিপরীতে ইরানের কোচ আমির ঘালেনোই নিজ দলকে টুর্নামেন্টের সবচেয়ে নিপীড়িত দল হিসেবে অভিহিত করেন। ভিসা বিলম্ব, কর্মকর্তাদের ভিসা প্রত্যাখ্যান এবং প্রশিক্ষণ ক্যাম্প মেক্সিকোতে স্থানান্তরে বাধ্য হওয়াসহ নানা লজিস্টিক সমস্যার মুখোমুখি হতে হয়েছে দলটিকে।

মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগানের এক ম্যাচের লাল কার্ডের নিষেধাজ্ঞা ফিফা স্থগিত করলে তীব্র সমালোচনা শুরু হয়। উয়েফা ফিফার এই সিদ্ধান্তকে নজিরবিহীন ও অন্যায্য বলে ক্ষোভ প্রকাশ করেছে।

আর্জেন্টিনা ও স্পেনের ম্যাচ শেষের হাতাহাতি, প্রখ্যাত সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব আইশোস্পিডের প্রতি বর্ণবাদী আচরণের অভিযোগ এবং সমর্থকদের আটকের ঘটনার পরও ইনফান্তিনো পুরো টুর্নামেন্টকে সম্পূর্ণ সহিংসতামুক্ত বলে দাবি করেন।

সমালোচকদের উদ্দেশে ফিফা প্রধান শেষ করেন এক আবেগঘন বার্তায়। তিনি বলেন, ‘ফুটবল বিশ্বকে ঐক্যবদ্ধ করে এবং ঘৃণা না ছড়িয়ে ভালোবাসার মাধ্যমে খেলাটির আবেগ ও সৌন্দর্য উপভোগ করাই উচিত সবার।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে: ইরান

২৭ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সমালোচকদের মাঠের ফুটবল উপভোগ করার পরামর্শ

আপডেটের সময় : ০৬:৫৫:৫০ অপরাহ্ণ, সোমবার, ২৭ জুলাই ২০২৬