নিউইয়র্ক ০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সম্মিলিত ইসলামী ব্যাংকে দুই পরিচালক নিয়োগ

  • আপডেটের সময় : ১০:১৬:৩৪ অপরাহ্ণ, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সরকারি মালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসিতে দুজন নতুন পরিচালক নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। তিন বছর মেয়াদে নিয়োগ পাওয়া এই দুই পরিচালকই বেসরকারি খাতের অভিজ্ঞ পেশাজীবী। এর মধ্য দিয়ে ব্যাংকটির পরিচালনা পর্ষদে সরকারি প্রতিনিধিদের পাশাপাশি বেসরকারি খাতের অভিজ্ঞতা যুক্ত হতে যাচ্ছে।

নবনিযুক্ত দুই পরিচালক হলেন কে এম জাকারিয়া এবং মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী।

তাঁদের মধ্যে কে এম জাকারিয়া একজন অভিজ্ঞ সিনিয়র বিজনেস, ফাইন্যান্স ও সাপ্লাই চেইন এক্সিকিউটিভ। বর্তমানে তিনি মোবাইল অপারেটর বাংলালিংকের স্ট্র্যাটেজিক প্রজেক্টস কনসালট্যান্ট হিসেবে কর্মরত আছেন। একই সঙ্গে তিনি নিও পিএসপি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্বও পালন করছেন। টেলিযোগাযোগ, এফএমসিজি, উৎপাদন এবং আর্থিক সেবা খাতে নেতৃত্ব দেওয়ার প্রায় ৩০ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর।

অন্যদিকে, মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী পেশায় একজন হিসাববিদ। বর্তমানে তিনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ফার্ম ‘কেএম আলম অ্যান্ড কোম্পানি’র অংশীদার এবং ডিবিএলের অ্যাকসেসরিজ বিভাগের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অবৈতনিক অর্থ সম্পাদক হিসেবেও যুক্ত রয়েছেন। দেশি-বিদেশি বহুজাতিক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে কাজের ২৫ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে।

উল্লেখ্য, শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংককে একীভূত করে গঠিত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। এদিকে ব্যাংকটির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত আবেদুর রহমান সিকদার চলতি সপ্তাহেই দায়িত্বভার গ্রহণ করতে যাচ্ছেন। সরকারের পক্ষ থেকে দেওয়া তাঁর এই নিয়োগ ইতোমধ্যে অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এমডি দায়িত্ব গ্রহণের পর প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রমে গতি ফিরবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে ভয়াবহ ভূমিধসে নিহত পাঁচ, বহু হতাহতের শঙ্কা 

০৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সম্মিলিত ইসলামী ব্যাংকে দুই পরিচালক নিয়োগ

আপডেটের সময় : ১০:১৬:৩৪ অপরাহ্ণ, বুধবার, ৮ জুলাই ২০২৬