নিউইয়র্ক ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গর্তে হাত দিতেই সাপের ছোবলে ফরিদপুরে প্রাণ গেল নারী ও শিশুর

  • আপডেটের সময় : ০৭:৩৬:১২ অপরাহ্ণ, বুধবার, ৫ আগস্ট ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ফরিদপুরের সালথায় গর্তে হাত ও পা দিতেই সাপের ছোবলে পৃথক ঘটনায় এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৫ আগস্ট) এই পৃথক ঘটনায় দুজনের মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সালথা থানার ওসি বাবলুর রহমান খান। এই ঘটনায় দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এর আগে গত মঙ্গলবার সকাল ও বিকেলে উপজেলার বল্লভদী ইউনিয়নের পিসনাইল ও সোনাতন্দী গ্রামে এ ঘটনা ঘটে।

সাপের ছোবলে নিহত দুজন হলেন-  সরস্বতী মণ্ডল (৪২) ও সাকিবা আক্তার (৩)।

সরস্বতী মণ্ডলের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার সকালে বাড়ির পাশে কাজ করছিলেন সরস্বতী মণ্ডল। এ সময় অসাবধানতাবশত একটি গর্তে পা ঢুকিয়ে দেন তিনি। তখন গর্তে থাকা বিষধর একটি সাপ তাকে কামড় দেয়। স্বজনেরা দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে সেদিন বেলা ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অন্যদিকে সাকিবার স্বজনরা জানান, একই দিন দুপুরে সোনাতন্দী গ্রামে নিজ বাড়ির পাশে খেলা করছিল শিশু সাকিবা। এ সময় ‘ইঁদুরের’ গর্তে হাত দিলে সাপে কামড় দেয় তাকে। পরিবারের সদস্যরা শিশুটিকে স্থানীয় এক কবিরাজের কাছে নিলে তিনি সাপে কামড়ানোর কোনো আলামত নেই বলে জানান। পরে শিশুটির অবস্থার অবনতি হলে স্বজনেরা তাকে পাশের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সালথা থানার ওসি বাবলুর রহমান খান বলেন, এ ব্যাপারে থানায় দুটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। দুই পরিবারের সদস্যদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দুটি স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

জাপানকে কড়া হুঁশিয়ারি কিমের বোনের, নতুন সামরিক পদক্ষেপের ইঙ্গিত

লোহিত সাগরে ক্ষেপণাস্ত্রের আঘাতে ডুবল ভারতীয় জাহাজ

০৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

গর্তে হাত দিতেই সাপের ছোবলে ফরিদপুরে প্রাণ গেল নারী ও শিশুর

আপডেটের সময় : ০৭:৩৬:১২ অপরাহ্ণ, বুধবার, ৫ আগস্ট ২০২৬