নিউইয়র্ক ০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্কে ‘সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড’ ৯ আগস্ট

  • আপডেটের সময় : ০৪:৩৭:২৪ অপরাহ্ণ, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড’। বহুজাতিক সম্প্রীতি, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং দক্ষিণ এশীয় জনগোষ্ঠীর ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে আগামী ৯ আগস্ট জ্যাকসন হাইটসের ৩৭তম অ্যাভিনিউজুড়ে অনুষ্ঠিত হবে এই প্যারেড।

বাংলাদেশ সোসাইটির উদ্যোগে আয়োজিত এই প্যারেডে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রবাসী কমিউনিটির প্রতিনিধিরা অংশ নেবেন। অনুষ্ঠানের মূল লক্ষ্য হলো পারস্পরিক সম্প্রীতি, সাংস্কৃতিক বন্ধন এবং বহুজাতিক সমাজে দক্ষিণ এশীয় সম্প্রদায়ের ঐক্যকে আরও সুদৃঢ় করা।

এ উপলক্ষে গত ৭ জুলাই সন্ধ্যায় উডসাইডের গুলশান টেরেসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সোসাইটির ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান, শাহ নেওয়াজ গ্রুপের কর্ণধার ও প্যারেডের গ্র্যান্ড মার্শাল শাহ নেওয়াজ, সোসাইটির সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি কামরুজ্জামান কামরুল, বাংলাদেশ কমিউনিটির ঠিকানা পত্রিকার সিনিয়র সাংবাদিক শহিদুল ইসলাম, কাজী আজহারুল হক মিলন, হারুন ভূইয়া, সাকিল মিয়া, মো. আলম নমি, মাকসুদ এইচ চৌধুরী প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, “এক অঞ্চল, এক সংস্কৃতি, এক ভবিষ্যৎ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের প্যারেডের আয়োজন করা হয়েছে। ভাষা, সংস্কৃতি ও জাতীয়তার ভিন্নতা থাকা সত্ত্বেও পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি, সহাবস্থান ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য। আয়োজকদের তথ্য অনুযায়ী, ৯ আগস্ট রোববার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কুইন্সের জ্যাকসন হাইটস এলাকায় ৩৭ অ্যাভিনিউয়ের ৬৯ স্ট্রিট থেকে ৮৭ স্ট্রিট পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রায় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের জাতীয় পতাকা, ঐতিহ্যবাহী পোশাক, সাংস্কৃতিক উপস্থাপনা এবং রঙিন সাজসজ্জার মাধ্যমে বহুজাতিক সংস্কৃতির অপূর্ব সমন্বয় তুলে ধরা হবে।

আয়োজকরা জানান, এটি কেবল একটি প্যারেড নয়; বরং দক্ষিণ এশিয়ার বহুমাত্রিক সংস্কৃতি, ঐতিহ্য ও বৈচিত্রকে এক মঞ্চে তুলে ধরার একটি বৃহৎ উৎসব। শোভাযাত্রার পাশাপাশি থাকবে সাংস্কৃতিক পরিবেশনা, ঐতিহ্যবাহী পোশাক প্রদর্শনী, বিভিন্ন দেশের খাবারের স্টল, লোকজ ঐতিহ্য উপস্থাপন এবং শিশু-কিশোরদের অংশগ্রহণে নানা আয়োজন। এবারের প্যারেডে দক্ষিণ এশিয়ার সাতটি দেশ—বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান ও মালদ্বীপের প্রবাসীরা নিজ নিজ দেশের সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্য তুলে ধরবেন।

সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, প্যারেডে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান, ব্যবসায়ী, পেশাজীবী এবং কমিউনিটির নেতৃবৃন্দক অংশগ্রহণ করবেন। বর্ণিল সাজসজ্জা, নিজ নিজ দেশের ঐতিহ্যবাহী পোশাক, সংগীত ও সংস্কৃতির মাধ্যমে দক্ষিণ এশিয়ার বৈচিত্র্য তুলে ধরা হবে।

বাংলাদেশ সোসাইটির নেতারা বলেন, এটি শুধু বাংলাদেশিদের নয়, বরং সমগ্র দক্ষিণ এশীয় জনগোষ্ঠীর ঐক্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরার একটি ব্যতিক্রমী আয়োজন। তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ নিউইয়র্কে বসবাসরত দক্ষিণ এশীয় কমিউনিটির পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং বহুসাংস্কৃতিক সমাজে তাদের ইতিবাচক উপস্থিতি আরও জোরালোভাবে তুলে ধরবে। নিউইয়র্কে বসবাসরত দক্ষিণ এশীয় কমিউনিটির সদস্যদের পরিবার-পরিজনসহ প্যারেডে অংশ নিয়ে আয়োজনকে সফল করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

প্যারেড আয়োজক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মো. মহিউদ্দিন দেওয়ান। সদস্য সচিব হিসেবে রয়েছেন সহ-সভাপতি মোহাম্মদ জামান এবং প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন শাহ শহিদুল হক। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শাহ এম. নেওয়াজ, সভাপতি আতাউর রহমান সেলিম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

২৯০ কিমি গতির সুপার টাইফুনের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

ভাগ্য আমাদের পক্ষে ছিল, এম্বোলোর লাল কার্ডে সুবিধা পেয়েছে আর্জেন্টিনা: স্কালোনি

১২ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

নিউইয়র্কে ‘সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড’ ৯ আগস্ট

আপডেটের সময় : ০৪:৩৭:২৪ অপরাহ্ণ, রবিবার, ১২ জুলাই ২০২৬