নিউইয়র্ক ০৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পারস্য উপসাগরের বাইরে ইরান যুদ্ধ ছড়াচ্ছে নতুন অঞ্চলে

  • আপডেটের সময় : ০৭:০৪:৩৭ অপরাহ্ণ, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র আপাতত ইরানে হামলা স্থগিত রাখলেও মধ্যপ্রাচ্যের সংঘাত নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগর উপকূলে সৌদি আরবের তেল স্থাপনায় হামলার দাবি করেছে। একই সময়ে কাস্পিয়ান সাগরে নিজেদের একটি বাণিজ্যিক জাহাজে ইউক্রেন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইরান। ফলে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে।

টানা ১৩ রাত হামলার পর গত শনিবার ইরানে নতুন করে কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ বহাল থাকলেও হামলা বন্ধের কারণ জানানো হয়নি। একই দিন ইরানও প্রতিবেশী দেশগুলোতে মার্কিন ঘাঁটি বা স্থাপনায় কোনো পাল্টা হামলা চালায়নি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ট্রাম্প কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দেন। তবে আলোচনায় অগ্রগতি না হলে কী পরিণতি হতে পারে, তা ইরানকে দেখানো হয়েছে।

এদিকে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা, যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত, উপসাগরীয় মিত্রদের উদ্বেগ এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের সম্ভাব্য প্রভাব বিবেচনায় নিয়ে আপাতত হামলা না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস। সিএনএনের প্রতিবেদনেও বলা হয়েছে, অস্ত্রের মজুত নিয়ে উদ্বেগের কথা জানানো হলে সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত রাখা হয়।

অন্যদিকে শনিবার ইয়েমেনে হুতি ও সৌদি আরবের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর জিজান ও ইয়ানবুর স্থাপনায় হামলা চালানো হয়েছে। রয়টার্স যাচাই করা ভিডিওতে জিজানের একটি শোধনাগারের দিক থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি আরামকো। সৌদি বাহিনী জানিয়েছে, ইয়ানবুর দিকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

ইয়েমেনে আবারও গৃহযুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। দেশটির সৌদি–সমর্থিত সরকার হুতিদের অবস্থানে বিমান হামলা চালিয়েছে এবং উভয় পক্ষই সেনা মোতায়েন বাড়াচ্ছে। গত সপ্তাহে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে হুতিরা। গোষ্ঠীটির নেতা আবদুল মালিক আল-হুতি সতর্ক করে বলেছেন, সৌদি আরবের সব তেল স্থাপনাই এখন তাদের হামলার লক্ষ্য হতে পারে।

এদিকে কাস্পিয়ান সাগরে নিজেদের একটি বাণিজ্যিক জাহাজে ইউক্রেন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইরান। এতে একজন নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটি। এ ঘটনায় ইউক্রেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করেছে তেহরান। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়া মধ্যপ্রাচ্যসংক্রান্ত স্যাটেলাইট তথ্য ইরানকে সরবরাহ করছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে: ইরান

২৭ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

পারস্য উপসাগরের বাইরে ইরান যুদ্ধ ছড়াচ্ছে নতুন অঞ্চলে

আপডেটের সময় : ০৭:০৪:৩৭ অপরাহ্ণ, সোমবার, ২৭ জুলাই ২০২৬