নিউইয়র্ক ১০:৪১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনোকে ১২৪৬ কোটি টাকায় কিনছে আর্সেনাল

  • আপডেটের সময় : ০৮:২২:৩৬ অপরাহ্ণ, বুধবার, ৫ আগস্ট ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর নিজেদের আধিপত্য ধরে রাখতে দলবদলের বাজারে বড় চমক উপহার দিতে যাচ্ছে আর্সেনাল। কোচ মিকেল আরতেতার নিখুঁত পরিকল্পনা অনুযায়ী, নিউক্যাসল ইউনাইটেডের ব্রাজিলিয়ান অধিনায়ক ও তারকা মিডফিল্ডার ব্রুনো গিমারাইস এখন এমিরেটস স্টেডিয়ামে পা রাখার খুব কাছাকাছি।

ব্রিটিশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ব্রুনো গিমারাইসকে দলে ভেড়াতে ৭ কোটি ৫০ লাখ পাউন্ডে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ২৪৬ কোটি ৯০ লাখ টাকা) সম্মত হয়েছে আর্সেনাল। দ্য টাইমসের তথ্য অনুযায়ী, কোনো বোনাস শর্ত বা অ্যাড-অনস ছাড়াই একই ফিতে গিমারাইসকে ছেড়ে দিতে রাজি হয়েছে নিউক্যাসল। দলবদলের এই অর্থ ২৪ মাসের কিস্তিতে পরিশোধ করা হবে, যা প্রিমিয়ার লিগের আর্থিক নীতিমালা বজায় রাখতে নিউক্যাসলকে সহায়তা করবে।

বিবিসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, চুক্তি চূড়ান্ত হওয়া এখন কেবল সময়ের ব্যাপার। আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গিমারাইস বর্তমানে স্পেনের লা মানগায় নিউক্যাসলের অনুশীলন ক্যাম্প ছেড়ে যাওয়ার অপেক্ষায় আছেন এবং চলতি সপ্তাহেই তার মেডিকেল পরীক্ষা সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছে আর্সেনাল।

২০২২ সালের জানুয়ারি থেকে নিউক্যাসলের হয়ে খেলা ২৮ বছর বয়সী এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার দলটির জার্সিতে ১৯৫ ম্যাচে করেছেন ৩১ গোল। এছাড়া ২০২৫ সালে কারাবাও কাপের ফাইনালে লিভারপুলকে হারিয়ে ১৯৫৫ সালের পর ক্লাবের প্রথম বড় কোনো ট্রফি জয়েও তিনি নেতৃত্ব দিয়েছিলেন। সেন্ট জেমস পার্কে চুক্তি নবায়নের সুযোগ থাকলেও ক্যারিয়ারের টানে আর্সেনালেই যোগ দিতে বেশি আগ্রহী এই মিডফিল্ডার। মিকেল আরতেতার এই মাস্টারপ্ল্যান আর্সেনালের মাঝমাঠকে আগামী মৌসুমে আরও বেশি প্রতিযোগিতামূলক করে তুলবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

জাপানকে কড়া হুঁশিয়ারি কিমের বোনের, নতুন সামরিক পদক্ষেপের ইঙ্গিত

লোহিত সাগরে ক্ষেপণাস্ত্রের আঘাতে ডুবল ভারতীয় জাহাজ

০৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনোকে ১২৪৬ কোটি টাকায় কিনছে আর্সেনাল

আপডেটের সময় : ০৮:২২:৩৬ অপরাহ্ণ, বুধবার, ৫ আগস্ট ২০২৬