নিউইয়র্ক ০৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এবার কিউরেটরদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে বিসিবি

  • আপডেটের সময় : ০৬:৫৬:১৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
  • ২৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বিদেশি কিউরেটরদের ওপর নির্ভরতা কমাতে এবার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো পিচ কিউরেটর তৈরির প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করতে যাচ্ছেন তারা।

আগামী ১১-১২ আগস্ট চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে হবে পিচ কিউরেটরদের লেভেল-১ কর্মশালা, যা পরিচালনা করবেন বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্ট টনি হেমিং। 

এ নিয়ে বিসিবির গ্রাউন্ডস কমিটির সদস্য সচিব মাজহার উদ্দিন বলেন, ‘দেশের কিউরেটর ও মাঠকর্মীদের দক্ষতা বাড়াতে প্রথমবারের মতো প্রথম ধাপের সনদ কোর্স চালু করা হচ্ছে। আগামী ১১ ও ১২ আগস্ট চট্টগ্রামে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।’ 

তিনি আরও বলেন, ‘ঢাকা, সিলেট ও চট্টগ্রাম থেকে ৩০ জন কিউরেটর এতে অংশ নেবেন। টার্ফ ব্যবস্থাপনা প্রধান টনি হেমিংয়ের নেতৃত্বে এই কোর্সটি পরিচালিত হবে। কেবল পরীক্ষায় উত্তীর্ণরাই প্রথম ধাপের এই সনদ পাবেন।’

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

এবার কিউরেটরদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে বিসিবি

আপডেটের সময় : ০৬:৫৬:১৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬