নিউইয়র্ক ০৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলঙ্কার নতুন টেস্ট অধিনায়ক হলেন কুশল মেন্ডিস

  • আপডেটের সময় : ০১:১০:৫০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার নতুন টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কুশল মেন্ডিস। ধনাঞ্জয়া ডি সিলভা নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পর তার স্থলাভিষিক্ত হয়েছেন মেন্ডিস।বৃহস্পতিবার (৮ অক্টোবর) শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচক কমিটির সভায় মেন্ডিসকে টেস্ট দলের নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

শ্রীলঙ্কার হয়ে এখন পর্যন্ত ৭৫টি টেস্ট খেলেছেন কুশল মেন্ডিস। ৩৬.৩৬ গড়ে তার সংগ্রহ ৪,৮৩৬ রান। এর মধ্যে রয়েছে ১০টি সেঞ্চুরি ও ২৩টি হাফ-সেঞ্চুরি।

টেস্টে অধিনায়কত্বের অভিজ্ঞতা না থাকলেও সীমিত ওভারের ক্রিকেটে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়েছেন কুশল মেন্ডিস। ২২টি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

বর্তমানে পাকিস্তান সফরে রয়েছে শ্রীলঙ্কা। সফরের শুরুতে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। এরপর পাকিস্তান ও ইংল্যান্ডের সঙ্গে একটি ওয়ানডে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে শ্রীলঙ্কা। রাওয়ালপিন্ডি ও লাহোরে ১৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। 

ত্রিদেশীয় সিরিজ শেষে ৪ থেকে ৬ নভেম্বর ইসলামাবাদে পাকিস্তানের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। এরপর শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। আগামী ৯ নভেম্বর থেকে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে শ্রীলঙ্কা। লাহোরে দ্বিতীয় টেস্ট ১৭ নভেম্বর থেকে শুরু হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

শ্রীলঙ্কার নতুন টেস্ট অধিনায়ক হলেন কুশল মেন্ডিস

আপডেটের সময় : ০১:১০:৫০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬