নিউইয়র্ক ০২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তে আসামির তালিকায় জাফর ইকবাল

  • আপডেটের সময় : ০৪:৩৩:০৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তৎকালীন ভিসি এ এস এম মাকসুদ কামালসহ আট জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা।

তদন্ত প্রতিবেদনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সাবেক অধ্যাপক ড. জাফর ইকবাল, সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আকম জামাল উদ্দিন ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানকে আসামির তালিকায় যুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। প্রতিবেদনটি যাচাই-বাছাই শেষে দ্রুতই ফরমাল চার্জ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানা গেছে।

প্রসিকিউশন জানায়, ২০২৪ সালের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ন্যক্কারজনক হামলা চালায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সন্ত্রাসীরা। পরবর্তীকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ঘিরে নানাভাবে শিক্ষার্থীদের ওপর নিপীড়ন ও নির্যাতন করা হয়। এ ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার দীর্ঘদিন ধরে তদন্ত করে চিফ প্রসিকিউটর কার্যালয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

২৫৬ যাত্রী নিয়ে ইতালির বিমানবন্দরে ৬ ঘণ্টা ধরে আটকে আছে বাংলাদেশ বিমানের ফ্লাইট

থাইল্যান্ডের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত ৭

০৭ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তে আসামির তালিকায় জাফর ইকবাল

আপডেটের সময় : ০৪:৩৩:০৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬