নিউইয়র্ক ০৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনা ফিরবেন- রুমিন ফারহানার কেন মনে হয়?

  • আপডেটের সময় : ০৪:৫৯:২৯ পূর্বাহ্ণ, শনিবার, ৮ আগস্ট ২০২৬
  • ৮ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা মনে করেন শেখ হাসিনা ফিরবেন। কেন তিনি এমনটা মনে করেন, তার বিস্তারিতও তিনি তুলে ধরেছেন সাংবাদিক ও উপস্থাপক খালেদ মুহিউদ্দীনের ‘ঠিকানা’ টকশোতে উপস্থিত হয়ে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) টকশোর এক পর্যায়ে উপস্থাপক খালেদ মুহিউদ্দীন জানান, অনেকে বলছেন আওয়ামী লীগ যে সাহসটা পাচ্ছে সেই সাহসটা আসলে মূলত দিচ্ছেন রুমিন ফারহানা। তিনি আরও বলেন, তার রিসার্চ টিমও লিখেছে, শেখ হাসিনার আসার ব্যাপারে পজিটিভ কথা বলছেন রুমিন।

উত্তরে রুমিন বলেন, আমি বাংলাদেশের খুবই ক্ষুদ্র একজন রাজনৈতিক কর্মী, একইসঙ্গে আমি একজন লইয়ার। আমার পরিবারের একটা রাজনীতির ইতিহাস আছে। আমি একজন পলিটিক্যাল ফ্যামিলির সন্তান হিসেবে চিন্তা করি আমি ওই জায়গায় থাকলে কি করতাম।

তিন কারণে শেখ হাসিনা ফিরে আসতে পারেন জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এই সংসদ সদস্য বলেন, উনার রাজনীতি এবং ত্যাগের একটা দীর্ঘ ইতিহাস আছে। উনার পুরো পরিবারকে এক রাতে মেরে ফেলা হয়েছে পলিটিক্যাল কারণে। দুই হচ্ছে উনার নিজের ত্যাগ আছে সরকারি দল, বিরোধী দল হিসেবে এবং ওই পরিবারের একজন বেঁচে যাওয়া সদস্য হিসেবে। তিন হচ্ছে উনার বয়স। উনি যদি এখন ভারতের মাটিতে মারা যান। উনার এই এত বড় দল যেটার পেছনে উনার বাবা ওনার পরিবার এবং ওনার আত্মত্যাগ- সেই দলটার কি হবে। আমি যদি ওনার জায়গায় থাকতাম আমি আসতাম।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইতালির বিমানবন্দরে দীর্ঘ ২৮ ঘন্টা আটকা ফ্লাইট, ওষুধ লাগেজে থাকায় অসুস্থ অনেক যাত্রী

ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

০৮ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

শেখ হাসিনা ফিরবেন- রুমিন ফারহানার কেন মনে হয়?

আপডেটের সময় : ০৪:৫৯:২৯ পূর্বাহ্ণ, শনিবার, ৮ আগস্ট ২০২৬