নিউইয়র্ক ০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সার্কের সংকট কেবল রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ

  • আপডেটের সময় : ০৭:১২:৪৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সার্কের সংকট কেবল রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও; এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, এই সংস্থাটি বাংলাদেশের ভবিষ্যৎ অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠতে পারে। 

সোমবার (৬ জুলাই) ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সার্ককে আবারও কার্যকর ও বাস্তবসম্মত একটি আঞ্চলিক সংস্থায় পরিণত করতে কাজ করবে বাংলাদেশ। 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সার্ককে আবারও কার্যকর, বাস্তবসম্মত ও ফলপ্রসূ আঞ্চলিক সংস্থায় পরিণত করতে বাংলাদেশ সক্রিয়ভাবে কাজ করবে। এ জন্য সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি সংস্থাটির প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শামা ওবায়েদ বলেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর সার্কভুক্ত প্রতিটি দেশের সঙ্গে পৃথকভাবে যোগাযোগ করছে ঢাকা। তার দাবি, সার্ককে পুনরুজ্জীবিত করার বিষয়ে সদস্য রাষ্ট্রগুলো ইতিবাচক মনোভাব দেখাচ্ছে।

তিনি আরও জানান, আঞ্চলিক সহযোগিতা জোরদারে ভবিষ্যতেও সার্কের পাশাপাশি বিমসটেক-এর সঙ্গেও সমান গুরুত্ব দিয়ে কাজ চালিয়ে যাবে বাংলাদেশ।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

সন্তান কোলে নিয়েই আড়াল ভাঙছেন, বুবলী ফিরছেন অভিনয়ে

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ, ইরান সফরের আমন্ত্রণ

০৭ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সার্কের সংকট কেবল রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ

আপডেটের সময় : ০৭:১২:৪৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬