নিউইয়র্ক ০৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ, সাজা শেষে ফিরলেন ১০ বাংলাদেশি

  • আপডেটের সময় : ০৫:১৪:৫৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ২১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে সাজাভোগ শেষে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন ১০ বাংলাদেশি নাগরিক। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উপস্থিতিতে তামাবিল ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে তাদের হস্তান্তর করা হয়।

ফেরত আসা বাংলাদেশিরা হলেন, রাজশাহীর বোরগাছি এলাকার বশির আহমেদ (২০), ডিয়ার মানিকচর এলাকার মো. আহসান হাবীব (১৯), চাঁপাইনবাবগঞ্জের গোটাপাড়া এলাকার বাদশাহ মিয়া (২৯), ফেলুপাড়া এলাকার মো. সাজাদ (২১), মো. রুবেল মিয়া (৩৫), মো. আল মামুন (২৮), শেরপুরের ঘুগুরাকান্দি এলাকার মো. মনিরুল ইসলাম (২২), নেত্রকোনার বিজয়পুর এলাকার রেজাউল ইসলাম (২৮), বাওয়াইপাড়া গ্রামের জাহিদুল ইসলাম (২৪) এবং কাজিমুদ্দিন (২৪)।

তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, ফেরত আসা এসব বাংলাদেশি নাগরিক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কালীগঞ্জ নামক সীমান্ত ও সিলেটের গুচ্ছগ্রাম নামক সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও দেশটির পুলিশ তাদের আটক করে অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করে।

পরে তাদের আদালতের মাধ্যমে দেশটির তোবা কারাগারে পাঠানো হয়। সেখানে দীর্ঘ মেয়াদে সাজাভোগ শেষে বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের ফেরত পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে তামাবিল ইমিগ্রেশন পুলিশের এসআই মো. বজলুর রশিদ জানান, বিজিবি, বিএসএফ ও উভয় দেশের পুলিশের উপস্থিতিতে ১০ বাংলাদেশিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে থানা পুলিশের মাধ্যমে নিজ নিজ আত্মীয়স্বজনের জিম্মায় হস্তান্তর করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব

মির্জা গালিব স্ট্রিটের ১৩ হোটেল-রেস্তোরাঁকে শোকজ

২১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ, সাজা শেষে ফিরলেন ১০ বাংলাদেশি

আপডেটের সময় : ০৫:১৪:৫৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬