নিউইয়র্ক ০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়

  • আপডেটের সময় : ০৬:৪৬:৪৫ অপরাহ্ণ, শনিবার, ১ আগস্ট ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের কথা স্মরণ করে দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ইতিহাসের বিচার চলমান, আর চূড়ান্ত বিচার মহান রবের কাছে।

শনিবার (১ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম- ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির লিখেছেন, ১ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ২০২৪ সালের এই দিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল।

তিনি বলেন, সময়ের পরিক্রমায় রাজনৈতিক বাস্তবতা বদলায়, সিদ্ধান্ত বদলায়, কিন্তু ইতিহাসে প্রতিটি পদক্ষেপ তার নিজস্ব ছাপ রেখে যায়।

তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা, দমন-পীড়ন কিংবা প্রশাসনিক সিদ্ধান্ত ক্ষণস্থায়ী হতে পারে। তবে আদর্শ, ন্যায়বিচারের আকাঙ্ক্ষা এবং মানুষের বিশ্বাসকে দীর্ঘদিন আটকে রাখা যায় না। ইতিহাসের বিচার চলমান, আর চূড়ান্ত বিচার মহান রবের কাছেই। আল্লাহ আমাদের হক্বের ওপর অটল রাখুন। আমীন।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

কঙ্গোতে ইবোলা আক্রান্ত সাড়ে ৩ হাজার ছাড়াল, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাদুর্ভাব

দায়িত্ব ছাড়লেন ট্রাম্পের ভেনেজুয়েলা বিষয়ক উপদেষ্টা ক্লেভার-ক্যারন

০২ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

১ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়

আপডেটের সময় : ০৬:৪৬:৪৫ অপরাহ্ণ, শনিবার, ১ আগস্ট ২০২৬