নিউইয়র্ক ১১:২৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অনেক কিছু ভুলে গেছেন ইলিয়াস কাঞ্চন

  • আপডেটের সময় : ০৫:১২:২৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
  • ২৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ঢালিউড চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। যুক্তরাজ্যে ১৫ মাসের বেশি সময়ের চিকিৎসা শেষে গত সোমবার দেশে ফিরেছেন জনপ্রিয় চিত্রনায়ক এবং ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। দেশে ফেরার একদিন পরই গত মঙ্গলবার তাকে দেখতে গুলশানের বাসায় যান চিত্রনায়ক আলমগীর। সেখানে তিনি প্রায় দুই ঘণ্টার মতো অবস্থান করেন।

চলচ্চিত্রের বাইরেও দুজনের দীর্ঘদিনের একটা সুসম্পর্ক রয়েছে। দুজনের আড্ডায় স্বাস্থ্যগত বিষয় নিয়েই বেশি আলোচনা হয়েছে। পাশাপাশি পুরোনো অনেক স্মৃতি নিয়ে তারা হাসিঠাট্টা করেছেন। আর অসুস্থতার কারণে অনেক কিছুই ইলিয়াস কাঞ্চন মনে করতে পারেননি। বন্ধু ও সহকর্মী অভিনেতা আলমগীর অনেক কিছু মনে করানোর চেষ্টা করেছেন। তাকে মানসিক সাহস দিয়েছেন। দুশ্চিন্তা করতে না করেছেন। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে গত বছরের এপ্রিল থেকে যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসা নিয়েছেন ইলিয়াস কাঞ্চন। সেখানকার হাসপাতাল ও মেয়ে ইমা ইসলামের বাসায় থেকে চলে তার চিকিৎসা।

গত বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা টিউমারের একটি বড় অংশ অপসারণ করলেও ঝুঁকির কারণে পুরো
টিউমার সরাতে পারেননি। পরে চিকিৎসকেরা জানান, তার ব্রেন ক্যানসারের কথা। অস্ত্রোপচার শেষে শুরু হয় ইলিয়াস কাঞ্চনের দীর্ঘ সময়ের চিকিৎসা।

প্রথম ধাপে টানা তিন মাস কেমোথেরাপি নেওয়ার পাশাপাশি চলে দ্বিতীয় ধাপে ওরাল থেরাপি। পারিবারিক সূত্র জানিয়েছে, সপ্তাহে পাঁচ দিন করে ১২ সপ্তাহের চিকিৎসায় মধ্যে প্রায় ৬০টির বেশি কেমোথেরাপি নিতে হয়েছে এই অভিনেতাকে। এরপর তিন মাসের প্রথম ধাপের ওরাল থেরাপি শেষ করে তিনি দ্বিতীয় ধাপের আরও তিন মাসের ওরাল থেরাপি নিয়েছেন। তিন ধাপে সব মিলিয়ে মোট শ’ খানেক কেমোথেরাপি নিয়েছেন ইলিয়াস কাঞ্চন। তবে এত দীর্ঘ চিকিৎসার পরও ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি হয়নি।

দেড় বছরের বেশি সময় ধরে দেশে বাইরে থাকতে থাকতে থাকতে ইলিয়াস কাঞ্চন অস্থির হয়ে উঠেছেন। দেশে ফেরার জন্য তার মন টানছিল। পরিবারকেও বলছিলেন, তৃতীয় ধাপের থেরাপি যেহেতু শেষ হয়েছে, কয়েক মাসের জন্য দেশে ফিরতে চান তিনি। অভিনেতার ইচ্ছাতেই তাকে দেশে আনা হয়েছে। তার শারীরিক অবস্থা এখনও খুব একটা ভালো নয়। অবস্থার উন্নতিও খুব একটা নেই। তৃতীয় ধাপের থেরাপি গত ৩০ জুলাই শেষ হয়েছে। এরপর আবার তার নতুন চিকিৎসা শুরু হবে। তার আগে দেশে কিছুদিন কাটাতে এসেছেন এই অভিনেতা।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

জোহরান মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক

একইসঙ্গে পুতিনকে সমর্থন ও ট্রাম্পকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

অনেক কিছু ভুলে গেছেন ইলিয়াস কাঞ্চন

আপডেটের সময় : ০৫:১২:২৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬