নিউইয়র্ক ০৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা?

  • আপডেটের সময় : ০৬:১৪:৫৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৫৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ভক্তদের মধ্যে অমিতাভ বচ্চনকে নিয়ে উন্মাদনা সবসময়। সাপ্তাহিক ছুটি রোববারে অভিনেতার বাড়ি জলসার সামনের ভিড়-ই সে প্রমাণ দেয়। তবে আজকের দিনটি যেন বচ্চনভক্তদের জন্য বিচলিত হওয়ার। কেননা অস্ত্রোপচার হয়েছে অমিতাভের। থাকতে হয়েছে আইসিইউতেও।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, মুম্বাইয়ের একটি হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। যদিও শরীরের কোন অংশে অস্ত্রোপচার হয়েছে, সে বিষয়ে তিনি কোনো তথ্য প্রকাশ করেননি।

তবে শারীরিক ও মানসিকভাবে তিনি এতটাই ‘ক্লান্তসৈনিক’ যে তার ব্লগ পোস্টে সেই যন্ত্রণার কথাই ফুটে উঠেছে। নিজের ব্লগে অমিতাভ লেখেন, অস্ত্রোপচারের পর দক্ষ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে আইসিইউতে থাকতে হয়েছে। হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও সুস্থতার পথ সহজ নয়।

তিনি লেখেন, ‘অস্ত্রোপচারের পর দক্ষ চিকিৎসকদের কঠোর পর্যবেক্ষণে আইসিইউতে ভর্তি ছিলাম। শেষমেশ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছি। তবে ঘরের ফেরার পরবর্তী অধ্যায়টাই জীবনের সবচেয়ে কঠিন পর্যায়। বিশেষ করে শারীরিক, মানসিকভাবে বিধ্বস্ত! ধরুন, আপনি একজন চ্যাম্পিয়ন, আর একদিন যখন পরাজয় আপনার দিকে চেয়ে দেখে, সেটাই জীবনের সবচেয়ে কঠিন পর্যায়।’

তবে এই কঠিন সময়েও আশাবাদী থাকার বার্তা দিয়েছেন বর্ষীয়ান এই অভিনেতা। তার ভাষায়, কেউ সাহসের সঙ্গে প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করেন, আবার কেউ ভেঙে পড়েন। যারা লড়াই চালিয়ে যান, শেষ পর্যন্ত তারাই প্রকৃত বিজয়ী হন।

তিনি সবার উদ্দেশে বলেন, ‘কেউ সাহসের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করেন, কেউ-বা ভেঙে পড়েন। যারা সাহস নিয়ে লড়তে জানেন, তারাই আদতে বিজয়ী হিসেবে টিকে থাকেন। আর যারা সেটা পারেন না, তারা পরিস্থিতির সঙ্গে আপস করে নেন। কেউ-বা আবার অতীতের গৌরবময় অধ্যায়কে আঁকড়ে বাঁচেন। যদিও এসব একান্তই ব্যক্তিগত পছন্দ, তবুও বলব, ভালো থাকুন, আনন্দে থাকুন।’

৮৩ বছর বয়সী অমিতাভ বচ্চন এখনও বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেতা। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করা এই তারকার অসুস্থতার খবর প্রকাশের পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

জোহরান মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক

একইসঙ্গে পুতিনকে সমর্থন ও ট্রাম্পকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা?

আপডেটের সময় : ০৬:১৪:৫৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬