নিউইয়র্ক ০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আল্লু অর্জুনের ‘রাকা’ দুই পর্বে, বাজেট ১ হাজার কোটি রুপি

  • আপডেটের সময় : ০৮:০৪:০৮ অপরাহ্ণ, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ২৮ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুন। ‘পুষ্পা’র মাধ্যমে পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা। এবার আরও বড় পরিসরে নতুন সিনেমা নিয়ে আসছেন তিনি। 

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনযায়ী, ‘জওয়ান’ খ্যাত অ্যাটলি কুমারের ‘রাকা’ সিনেমা নিয়ে আসছেন  আল্লু অর্জুন। 

যদিও বেশ আগে থেকেই শোনা যাচ্ছে, আন্তর্জাতিক অঙ্গনের সেরা টেকনিশিয়ানদের নিয়ে সিনেমাটির কাজ চলছে।

এবার খবর এলো, দুই পর্বে নির্মিত হবে ‘রাকা’। আর দুটি পর্ব মিলিয়ে ছবিটির বাজেট ১ হাজার কোটি রুপিরও বেশি। যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ২৮৭ কোটি রুপির মতো। নিঃসন্দেহে এটি হতে যাচ্ছে ভারত তথা উপমহাদেশের অন্যতম ব্যয়বহুল ছবি।

‘রাকা’র ঘনিষ্ঠ সূত্র ইন্ডিয়া টুডে’কে জানিয়েছে, ছবিতে দুটি ভিন্ন সময় ও প্রেক্ষাপট উঠে আসবে। একটি বৈদিক যুগের, অন্যটি বর্তমানের। দুটো প্রেক্ষাপটের মেলবন্ধনে অবিস্মরণীয় অভিজ্ঞতা পেতে যাচ্ছে দর্শক।

ছবির মূল চরিত্রে আল্লু অর্জুন থাকছেন। তার সঙ্গে আধুনিক সময়ের নায়িকা থাকছেন ম্রুনাল ঠাকুর। আর পৌরাণিক যুগের সময়ে আল্লুর সঙ্গী দীপিকা পাড়ুকোন, জাহ্নবী কাপুর ও রাশমিকা মানদানা। ছবিতে বলিউড বাদশাহ শাহরুখ খানেরও ক্যামিও থাকার কথা শোনা যাচ্ছে।

৮ এপ্রিল আল্লু অর্জুনের জন্মদিন উপলক্ষে ‘রাকা’র ফার্স্টলুক পোস্টার প্রকাশ করা হয়। সেখানে একেবারে ব্যতিক্রম রুপে দেখা দেন অভিনেতা। ন্যাডা মাথায় মুখটা মানুষের মতো; তবে হাতে ঘন-লম্বা পশম ও নখের কারণে মনে হচ্ছে তা কোনো ভয়ানক পশুর দেহ!

‘রাকা’র মুক্তির তারিখ এখনো জানানো হয়নি। শোনা যাচ্ছে, ছবিটি আগামী বছরের ডিসেম্বরে মুক্তি পেতে পারে। 

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

জোহরান মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক

একইসঙ্গে পুতিনকে সমর্থন ও ট্রাম্পকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

আল্লু অর্জুনের ‘রাকা’ দুই পর্বে, বাজেট ১ হাজার কোটি রুপি

আপডেটের সময় : ০৮:০৪:০৮ অপরাহ্ণ, বুধবার, ২৯ জুলাই ২০২৬