নিউইয়র্ক ০৮:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা, তদন্তের নির্দেশ আদালতের

  • আপডেটের সময় : ১১:৫৩:১৪ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডে গ্রেপ্তারের পর কারাগারে থাকা রিয়াজ উদ্দিন রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কক্সবাজারের এক আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করতে সদর থানাকে নির্দেশ দিয়েছেন আদালত।

কক্সবাজার সদর ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইরফানুল হক চৌধুরী এ নির্দেশ দেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় করা আবেদনে আইনজীবী মোহাম্মদ রাশেদ অভিযোগ করেন, রাজু তাজমিনকে ফুসলিয়ে কক্সবাজারে নিয়ে ধর্ষণ করেছেন। তাজমিনের বয়সের বিষয়টিও আদালতকে জানান তিনি।

আইনজীবী রাশেদ বলেন, রাজু তাজমিনকে কক্সবাজারে না আনলে পরবর্তী সময়ে এমন ঘটনা ঘটত না বলে তিনি মনে করেন। তার দাবি, ভালোবাসার অভিনয় করে তাজমিনকে কক্সবাজারে নিয়ে ধর্ষণ করা হয়েছে। বিবেকের তাড়না থেকেই তিনি মামলাটি করেছেন বলে জানান এই আইনজীবী।

এর আগে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে রাজুকে আটক করে সদর মডেল থানা পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য কক্সবাজারে যায় কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। তবে জিজ্ঞাসাবাদ শেষে রাজুকে কুমিল্লায় নেওয়া নিয়ে জটিলতা তৈরি হয়।

কুমিল্লা পুলিশ তাকে নিতে অস্বীকৃতি জানালে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় রাজুকে আদালতে পাঠানো হয়। পরে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

‘পাক-আমেরিকা যুদ্ধ হলে আমরা পাকিস্তানের পাশে থাকব’

মুম্বাইয়ের রাস্তা থেকে জাতীয় দল, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পুনম রাউত

১৬ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা, তদন্তের নির্দেশ আদালতের

আপডেটের সময় : ১১:৫৩:১৪ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬