নিউইয়র্ক ১১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কলম্বিয়ার নাগরিককে গুলি করে হত্যা করলেন মার্কিন কর্মকর্তা

  • আপডেটের সময় : ০৭:০৬:২৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৩৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের উপকূলীয় শহর বিডিফোর্ডে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্মকর্তাদের গুলিতে এক চালক নিহত হয়েছেন। মাত্র এক সপ্তাহেরও কম সময় আগে টেক্সাসে একই ধরনের ঘটনায় একজন প্রাণ হারানোর পর এবার এই দ্বিতীয় ঘটনাটি ঘটল।

সোমবার (১৩ জুলাই) সকাল সাতটার দিকে পোর্টল্যান্ড থেকে প্রায় ২৪ কিলোমিটার দক্ষিণে বিডিফোর্ডে এই ঘটনা ঘটে।

ঘটনার প্রায় ১২ ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ (ডিএইচএস) জানিয়েছে, জননিরাপত্তার আশঙ্কায় এক আইসিই কর্মকর্তা ওই ব্যক্তির দিকে গুলি চালিয়েছেন। কর্মকর্তাদের দাবি, গাড়ি থামানোর চেষ্টা করলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে কোন কারণে ওই চালক জননিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছিলেন, সে বিষয়ে ডিএইচএসের বিবৃতিতে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

ডিএইচএস জানায়, চূড়ান্ত বহিষ্কারাদেশপ্রাপ্ত এক অবৈধ অভিবাসীর শেষ ঠিকানায় নজরদারি চালাচ্ছিলেন আইসিই কর্মকর্তারা। এ সময় ওই বাড়ি থেকে একটি গাড়ি বের হলে তারা সেটির পিছু নেন। তবে নজরদারিতে থাকা ব্যক্তি এবং গাড়ির চালক একই ব্যক্তি কি না, তা স্পষ্ট করা হয়নি।

ঘটনার পর বিডিফোর্ড পুলিশ ও এফবিআই ঘটনাস্থলে পৌঁছায়।

অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর দাবি, নিহত ব্যক্তি ২৬ বছর বয়সী এক কলম্বিয়ান নাগরিক। তার যুক্তরাষ্ট্রে বৈধভাবে কাজ করার অনুমতি ছিল এবং সোশ্যাল সিকিউরিটি নম্বরও ছিল।  

মেইন ইমিগ্র্যান্টস রাইটস কোয়ালিশন ও প্রেজেন্তে মেইনের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এটি অত্যন্ত মর্মান্তিক, ক্ষোভের এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সূত্র: বিবিসি 

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

‘পাক-আমেরিকা যুদ্ধ হলে আমরা পাকিস্তানের পাশে থাকব’

মুম্বাইয়ের রাস্তা থেকে জাতীয় দল, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পুনম রাউত

১৬ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

কলম্বিয়ার নাগরিককে গুলি করে হত্যা করলেন মার্কিন কর্মকর্তা

আপডেটের সময় : ০৭:০৬:২৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬